নীল-সাদা হাওয়াই চটির দাম ১ লক্ষ টাকা, ভাইরাল ভিডিওয় চক্ষু চড়কগাছ
নীল-সাদা হাওয়াই চটি। তার দাম নাকি ১ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে সৌদি আরবের একটি দোকানে কাচের শোকেসে রাখা রয়েছে নীল সাদা হাওয়াই চটি।
ভিডিও গ্রাফার হাওয়াই চটি গুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন। এবং বলছেন একেবারে নরম এই হাওয়াই চটি। এবং এগুলি যতটা আরামদায়ক ততটাই হালকা। পায়ে দিলে মনেই হবে না কিছু পরে রয়েছেন। আর এর দামটি শুনে পিলে চমকে ওঠার অবস্থা। তার দাম নাকি ১ লক্ষ টাকা। তার থেকেও অবিশ্বাস্য বিষয় সেই দামেই নাকি এই চটি বিক্রি হয়ে গিয়েছে।

সেই ভি়ডিও হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে এতো দামে একটা হাওয়াই চটি বিক্রি হচ্ছে। যেটি খুব বেশি হলে শহরের ফুটপাথে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় বলা হয়েছে টয়লেট স্যান্ডেল এটি।
We Indians use these sandals as a toilet footwear 😀 pic.twitter.com/7EtWY27tDT
— Rishi Bagree (@rishibagree) July 16, 2024
ভিডিওটি দেখার পর একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় একের পর এক অবাক হওয়ার ইমোজি শেয়ার করেছেন নেটিজেনরা। অনেকেই আবার এই নিয়ে ঠাট্টা করতেও ছাড়েননি। বড়লোক দের শখ বলে অনেকেই কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে ১ লাখি হাওয়াই চটি।
বাংলায় আবার এই হাওয়াই চটির আলাদা মানে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে এই নীল-সাদা হাওয়াই চটি সব সময় দেখা যায়। হাওয়াই চটি পরেই তিনি নবান্ন থেকে শুরু করে সব কর্মসূচিতে যোগ দেন।












Click it and Unblock the Notifications