কোন রক্তের গ্রুপের মানুষের করোনা আক্রান্ত হওয়ার ভয় বেশি? জানাচ্ছে সমীক্ষার রিপোর্ট

ব্লাড গ্রুপের রকম ফেরে করোনা ভাইরাসের প্রকোপ কম-বেশি ছড়াচ্ছে বলে নতুন গবেষণা রিপোর্ট প্রকাশ পেতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা যাচ্ছে নির্দিষ্ট একটি ব্লাড গ্রুপের মানুষের উপর করোনা ভাইরাসের প্রকোপ অন্য ব্লাড গ্রুপের থেকে বেশি। রক্তের গ্রুপের সঙ্গে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সম্পর্ক বেশ বিতর্কিত হলেও অন্য গবেষকরা এ নিয়ে কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তবে সমীক্ষায় উঠে আসা তথ্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রক্তের গ্রুপ এ হলে করোনা থেকে সাবধান

রক্তের গ্রুপ এ হলে করোনা থেকে সাবধান

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে দেখা যাচ্ছে, যেই ব্যক্তিদের রক্তের গ্রুপ এ, তারা কোভিড-১৯ সহজে সংক্রমিত হয়। তাদের মধ্যে মৃত্যুর হারও বেশি। অপরদিকে যাদের ব্লাড গ্রুপ ও, তাদের মধ্যে এ রোগ সংক্রমণের হার কম।

এ ব্লাড গ্রুপধআরীদের মৃত্যুর হার বেশি

এ ব্লাড গ্রুপধআরীদের মৃত্যুর হার বেশি

সাধারণত ও ব্লাড গ্রুপ রয়েছে, এরকম মানুষের সংখ্যা বেশি হয়। অপর দিকে এ ব্লাড গ্রুপধারীদের সংখ্যা তুলনামূলক ভাবে কম। কিন্তু করোনা ভাইরাস রোগীদের ক্ষেত্রে রক্তের ও ব্লাড গ্রুপধারী ব্যক্তি ২৫ শতাংশ, যেখানে এ গ্রুপধারী ব্যক্তি ৪১ শতাংশ। এছাড়া, এ রোগে ও গ্রুপের মৃত্যুর হার ২৫ শতাংশ, যেখানে এ গ্রুপের মৃত্যুর হার ৩২ শতাংশ।

চিনের উহানে হয় এই সমীক্ষা

চিনের উহানে হয় এই সমীক্ষা

চিনের হুবেই প্রদেশের উহান শহরের ২ হাজার ১৭৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের উপর এই সমীক্ষা ও গবেষণাটি চালান চিনের বিশেষজ্ঞরা। তাদের মধ্যে ২০৬ জন এই রোগে মারা গেছেন। তাদের থেকে সংগ্রহ করা তথ্য উহানের ৩ হাজার ৬৯৪ জন সুস্থ ব্যক্তির তথ্যের সঙ্গে তুলনা করে দেখার পরই এই রিপোর্ট প্রকাশ করা হয়।

কী বলছে সমীক্ষা?

কী বলছে সমীক্ষা?

সমীক্ষা অনুযায়ী, ২০৬ জন মৃতের মধ্যে ৮৫ জনের রক্তের গ্রুপ ছিল এ এবং ৫২ জনের রক্তের গ্রুপ ছিল ও। অন্যদিকে, উহানের এক কোটি মানুষের মধ্যে ৩৪ শতাংশ রক্তের এ গ্রুপধারী। মৃতসহ ২ হাজার ১৭৩ জন করোনা সংক্রমণে আক্রান্ত রোগীর মধ্যে ২৬ শতাংশ রক্তের ও গ্রুপধারী এবং ৩৮ শতাংশ রক্তের এ গ্রুপধারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+