Myanmar Earthquake: মায়ানমারে রক্তের ব্যাপক চাহিদা, সাহায্যের হাত বাড়াল ভারত
সময় যত গড়াচ্ছে ততই মায়ানমারে বাড়ছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টা কাটার আগেই মায়ানমারের মৃতের সংখ্যা মানুষের মনে ভয় ধরিয়েছে। শুক্রবার মায়ানমারে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪-এ পৌঁছেছে এবং ১৬৭০ জনেরও বেশি আহত হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক সহায়তার আহ্বান -
মায়ানমারের এই খারাপ সময়ে তার পাশে দাঁড়াচ্ছে বহু দেশই। সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন এবং ভারত ও AHA সেন্টারের সহায়তা গ্রহণের প্রস্তাব অনুমোদন করেছেন। সরকার ঘোষণা করেছে যে রক্তের চাহিদা বেড়েছে এবং মানুষকে স্বেচ্ছায় রক্তদান করতে বলা হয়েছে।

ভারতের সহায়তা ও ত্রাণ -
ভারত ১৫ টনেরও বেশি ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই মায়ানমারে পাঠিয়েছে। যার মধ্যে তাঁবু, স্লিপিং ব্যাগ, খাবার, জল পরিশোধক, স্বাস্থ্যবিধি কিট ও ওষুধ রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এই সাহায্য এদিন সকালে পৌঁছে দিয়েছে মায়ানমারে।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া -
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘোষণা করেছেন যে ৫ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেওয়া হবে। অন্যদিকে, পোপ ফ্রান্সিস ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন এবং ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, "পোপ মায়ানমারের জনগণের জন্য শোক প্রকাশ করেছেন"।
মায়ানমারে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকেই। সেই আটকা পড়াদের উদ্ধার কাজ চলছে জোরকদমে। ফায়া তাউং মঠে কয়েকজন ভিক্ষু আটকা পড়েছেন, তাদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল মান্দালয়ের কাছাকাছি।
যেখানে প্রথম কম্পনের ১১ মিনিট পর ৬.৪ মাত্রার আরও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। এতে মায়ানমারের বিভিন্ন শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে নেপিদো, মান্দালয় ও সাগাইং অঞ্চলের হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়েছে।
অন্যদিকে, প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাঙ্ককে একটি নির্মাণাধীন ৩৩-তলা ভবন ধসে ৬ জন নিহত হয়েছে বলেই জানা যাচ্ছে। এমনিতেও থাইল্যান্ডেও মৃতের সংখ্যা কম কিছু নয়। আর সেখানেও উদ্ধারকাজ চলছে জোরকদমে। সেই রকমই ৩৩-তলা ভবন এলাকায় কম্পনের পরই ধুলোয় ঢেকে যাওয়া এলাকায় আতঙ্কিত মানুষ ঘটনার সময় এদিক-ওদিক করে পালাতে গিয়ে আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications