ভারতে চিনা নাগরিকদের প্রবেশ বন্ধ, কোনও নির্দেশ ছাড়াই ঘোষণা বেসামরিক বিমান পরিবহনের
ভারতে চিনা নাগরিকদের প্রবেশ বন্ধ
এবার থেকে দেশীয় বিমানে আর কোনও চিনা যাত্রীকে সফর করানো যাবে না। সম্প্রতি ভারতীয় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ দেশের সব বিমান সংস্থাকে এই তথ্য জানিয়ে দিয়েছে। বেসামরিক পরিবহন কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে মৌখিকভাবে এই নির্দেশ প্রাপ্তির কথা স্বীকার করেছে।

চিন ও এয়ার বাবল চুক্তি
এর আগে করোনা ভাইরাসের কারণে চিনের সঙ্গে বিমান পরিচালনা বন্ধ রাখে ভারত, কিন্তু তাও চিনা নাগরিকরা ভারতের সঙ্গে ‘এয়ার বাবল' বন্দোবস্ত রয়েছে এমন দেশের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে বিশেষ ধরনের ভিসা নিয়ে ভারতে প্রবেশ অব্যাহত রেখেছেন। প্রসঙ্গত, মহামারি আবহে ভারত ১৬টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল' চুক্তি করেছে। করোনা পরিস্থিতিতে বিগত বেশ কিছু মাস ধরে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল ভারত সহ অন্যান্য অনেক দেশ। তাই অতিমারীর আবহেই বাণিজ্যিক উড়ান পরিবহণ ফের চালু করার উদ্দেশ্যে একটি সাময়িক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে, এটিই এয়ার বাবল চুক্তি। দু'দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার অর্থ, দুটি দেশ সমান সুবিধা ভোগ করবে। নির্দিষ্ট বিমানসংস্থার ওয়েবসাইট এবং ট্র্যাভেল এজেন্ট, এদের মাধ্যমে বিমানের টিকিট কাটা যাবে। এছাড়াও ভারতে ‘এয়ার বাবল'-এর চুক্তির বিকল্প থাকার কারণে চিনা নাগরিকরা যদি অনুমতি রয়েছে এমন ভিসা বহন করেন, তবে তাঁরা ভারতে আসতে পারেন।

নভেম্বর থেকে চিনে প্রবেশ নিষিদ্ধ ভারতের
কিন্তু নভেম্বর থেকে চিন তাদের দেশে ভারতের বিমান প্রবেশ করতে দিচ্ছে না। ভারতে চিনের দূতাবাসের পক্ষ থেকে গত ৫ নভেম্বর এক বিবৃত জারি করে বলা হয়েছিল যে, ‘কোভিড-১৯ মহামারির কারণে, এটা ঘোষণা করা হচ্ছে যে চিন সিদ্ধান্ত নিয়েছে যে চিনের বৈধ ভিসা বা আবাসিক অনুমোদন ছাড়া ভারত থেকে কোনও বিদেশি নাগরিককে সাময়িক সময়ের জন্য দেশে ঢোকা নিষিদ্ধ করল। ভারতে চিনা দূতাবাস / কনস্যুলেটরা উপরে বর্ণিত ভিসা বা আবাসনের অনুমতিগুলির ধারকদের জন্য স্বাস্থ্য ঘোষণার ফর্মগুলিকে স্ট্যাম্প দেবে না।' চিনা যদিও জানিয়েছে যে ৩ নভেম্বর পর জারি হওয়া কোনও ভিসায় যাত্রীদের চলাচলে প্রভাব পড়বে না।

ভারতের প্রতিক্রিয়া
সেই সময় চিনের এই পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রক বলেছিল, ‘উত্তর গোলার্ধে শরৎ এবং শীতের আগমনের কারণে বিশ্বব্যাপী কোভিড-১৯ মামলার সম্ভাব্য উত্থানের বিষয়ে চিন্তার উদ্বেগ বলে মনে করা হচ্ছে এই পদক্ষেপের কারণ। ভারত সরকার চিনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে যাতে জরুরি ভিত্তিতে ভারত থেকে বা চিনের পক্ষ থেকে জরুরি সফর করা যেতে পারে।'

ঘটনার সূত্রপাত অন্য জায়গা থেকে
তবে বিষয়টি আরও বিগড়ে যায় যখন দু'টি কার্গো জাহাজ ৩৯ জন ভারতীয়কে নিয়ে চিনে নোঙর ফেলতে যায়, তখন চিনের পক্ষ থেকে সেটা করতে দেওয়া হয় না। যদিও অন্যান্য জাহাজ সেখানে নোঙর ফেলতে সফল হয়। ২৪ ডিসেম্বর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘বাল্ক কার্গো জাহাজ এমভি জগ আনন্দ হেবেই প্রদেশ সংলগ্ন জিংট্যাঙ্গ বন্দরে ১৩ জুন নোঙর ফেলে, যেখানে ২৩ জন ভারতীয় নাবিক ছিলেন। অন্য জাহাজ এমভি অনসতাসিয়া যেখানে ১৬ জন ভারতীয় নাগরিক ছিলেন ক্রু সদস্য হিসাবে, সেটি নোঙর ফেলেছিল ২০ সেপ্টেম্বর চিনের ক্যাওফেইডয়ান বন্দরে।' মুখপাত্র এও বলেন, ‘এই অভূতপূর্ব পরিস্থিতির কারণে ক্রু সদস্যদের উপর যথেষ্ট পরিমাণে চাপ রয়েছে। বেজিংয়ে আমাদের রাষ্ট্রদূত ক্রমাগত চিনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনুরোধ করছেন যাতে জাহাজগুলিকে নোঙর ফেলতে দেওয়া হোক অথবা ক্রু সদস্যদের বদল করার অনুমতি দেওয়া হোক।'

অস্ট্রেলিয়া–চিন বাণিজ্য যুদ্ধ
যদিও চিন করোনা ভাইরাসের নিষেধাজ্ঞাকেই আসল কারণ বলে উল্লেখ করলেও, অনেকেই বিশ্বাস করেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে চিনের বাণিজ্য যুদ্ধের কারণে চিন অস্ট্রেলিয়ার কয়লার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই জাহাজগুলির অনেকেই সেই কয়লা বহন করে। তাই ভারতের পক্ষ থেকে চিনের নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ এরই পাল্টা জবাব বলেই মনে করা হচ্ছে। এই নির্দেশ অনানুষ্ঠানিকভাবেই সব বিমান সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications