জালালাবাদ ফের একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল, চলল গুলিও

জুলাই মাসের শুরুতে আফগানিস্তানের জালালাবাদ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। তারপরও ধারাবাহিকভাবে এখানে বিস্ফোরণ হয়েছে। ফের মাস শেষ হওয়ার মুখে কেঁপে উঠল এই শহর। সঙ্গে গুলিও চলেছে বলে প্রাথমিকভাবে খবর।

জুলাই মাসের শুরুতে আফগানিস্তানের জালালাবাদ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। তারপরও ধারাবাহিকভাবে এখানে বিস্ফোরণ হয়েছে। ফের মাস শেষ হওয়ার মুখে কেঁপে উঠল এই শহর। সঙ্গে গুলিও চলেছে বলে প্রাথমিকভাবে খবর।

জালালাবাদ ফের একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল, চলল গুলিও

এদিন একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে বলে খবর। একটি বিল্ডিংয়ে বিস্ফোরণ হয়, সেখানে অনেক ছাত্রছাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা জানা যায়নি। কোনও জঙ্গি দলও আক্রমণের দায় এখনও স্বীকার করেনি।

গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে পরপর বিস্ফোরণে ডজনখানেকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার এখনও কেউ আক্রমণের দায় স্বীকার না করলেও আগের বিস্ফোরণগুলিতে আইএসআইএস জঙ্গিরা দায় স্বীকার করেছিল। কারণ জালালাবাদের নানগড়হর এলাকা যেটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত, সেখানে আইএসের শক্ত ঘাঁটি রয়েছে।

এর আগে জালালাবাদে একটি স্টেডিয়ামে বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। জালালাবাদ থেকে উঠে আসা ক্রিকেটার রশিদ খান সেই ঘটনায় শোকপ্রকাশ করে নিজের পারফরম্যান্সকে উৎসর্গ করেছিলেন মৃতদের প্রতি। তবে এই এলাকা আগের মতোই মৃত্যুফাঁদ হয়ে রয়েছে। এদিনের বিস্ফোরণে ফের তা প্রমাণ হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+