পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, মৃত ৭, আহত ২০

পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে মারা গেলেন ৭ জন। ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তবে ঘটনার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

লাহোর, ২৩ ফেব্রুয়ারি : পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে মারা গেলেন ৭ জন। ঘটনায় আহত হয়েছেন ২০ জন। লাহোরের এক বাজার এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে খবর। তবে ঘটনার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। কী থেকে বিস্ফোরণ ঘটল তা নিয়ে এখনও ধন্দে প্রশাসন।

এদিকে নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে ফেলেছে বলে জানা গিয়েছে। উদ্ধারের কাজ চলছে অপৎকালীন তৎপরতায়। ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে ফরেন্সিক টিম।

পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, মৃত ৭, আহত ২০

তবে পাকিস্তানি সংবাদমাধ্যমের সূ্ত্রে জানা গিয়েছে, একটি জেনারেটর বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে অন্যান্য নানা অসমর্থিত সূত্রের দাবি দুর্ঘটনা বোমা বিস্ফোরণের ফলেই ঘটেছে।

কিছুদিন আগেই পাকিস্তানের এক ধর্মীয় স্থানে বিস্ফোরণের ঘটনায় মারা যান বহু মানুষ। সে ঘটনার নেপথ্যে ছিল আইএস জঙ্গিরা। গত কয়েক সপ্তাহে পাকিস্তানে বিস্ফোরণে মারা গিয়েছেন ১৩০ জন। তবে আজকের ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+