Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাহোরে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৪, আহত বেশ কয়েকজন

লাহোরের বেদিয়ান রোড এলাকায় বিস্ফোরণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তানের সংবাদপত্র ডন-এ এই খবর প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি, ৫ এপ্রিল : লাহোরের বেদিয়ান রোড এলাকায় বিস্ফোরণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তানের সংবাদপত্র ডন-এ এই খবর প্রকাশিত হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানি সেনার গাড়ির সামনে এসে এক আত্মঘাতী জঙ্গি নিজেকে বিস্ফোরক সহ উড়িয়ে দেয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা।

লাহোরে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৪, আহত বেশ কয়েকজন

লাহোরে জনগণনার কাজ করছিল যে এমন একটি দলের গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই আশপাশে থাকা গাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে জায়গাটি ঘিরে ধরে তল্লাশি অভিযান শুরু করেন।

ঘটনায় আহতদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকীদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তীব্র নিন্দা করেছেন ও প্রশাসনকে আহতদের চিকিৎসা সঠিকভাবে করার নির্দেশ দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+