নির্বাচনের মাঝেই ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে, নিহত ২৮, আহত ৪০
দেশের সাধারণ নির্বাচনের দিনেও সন্ত্রাসমুক্ত হতে পারল না পাকিস্তান। এদিন সেদেশের কোয়েত্তা কেঁপে ওঠে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে। ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন ৪০ জন।
দেশের সাধারণ নির্বাচনের দিনেও সন্ত্রাসমুক্ত হতে পারল না পাকিস্তান। এদিন সেদেশের কোয়েত্তা কেঁপে ওঠে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে। ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন ৪০ জন।

কোয়েত্তার ইস্টার্ন বাইপাসের একটি পোলিং স্টেশনের কাছে এই বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , ডিআইজি আব্দুর রাজ্জাক চিমার কনভয়কেই নিশানা করেছিল নাশকতাবাদীরা। যদিও সেই বিস্ফোরণে কোনওভাবেই আঘাতের আঁচ আসেনি ডিআইজির ওপর। এদিকে, এই আত্মঘাতী বিস্ফোরণের পরই গোটা এলাকা ঢেকে ফেলে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের নির্বাচন ঘিরে এই প্রথম নয়, এই আগেও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন।
ঘটনার নিন্দা করেছেন তেহরিক-এ ইনসাফ পার্টির নেতা চৌধুরী মহম্মদ।বার বার নির্বাচনী প্রক্রিয়াকে এভাবে বিঘ্নিত করা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অনেকেরই ধারণা নির্বাচনী প্রক্রিয়া নয়, সন্ত্রাসবাদীদের মূল লক্ষ্য নিরাপত্তা বাহিনী।

Click it and Unblock the Notifications