পাকিস্তানের উত্তর-পশ্চিমে আত্মঘাতী বিস্ফোরণে হত ২২, আহত অন্তত ৫০ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদিন শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজাতি এলাকার একটি ব্যস্ত বাজারে।

পেশোয়ার, ৩১ মার্চ : পাকিস্তানের উত্তর-পশ্চিমে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদিন শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজাতি এলাকার একটি ব্যস্ত বাজারে।

জানা গিয়েছে, পারাচিনার এলাকার মূল বাজারে আত্মঘাতী আততায়ী গাড়ি চালিয়ে এসে ব্যস্ত সময়ে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়। সেখানেই ঘটনাস্থলে মহিলা ও শিশু সহ ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলি।

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আত্মঘাতী বিস্ফোরণে হত ২২

আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। খবর পেয়েই ছুটে এসেছে নিরাপত্তারক্ষীবাহিনী। একইসঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নেমেছে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও ঘটনার নিন্দায় সরব হয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তিনি। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার এই ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+