আফগান প্রেসিডেন্টের নির্বাচনী সভার কাছেই বিস্ফোরণ! মৃত্যু কমপক্ষে ২৪ জনের

ফের বিস্ফোরণ আফগানিস্তানে। এদিনের বিস্ফোরণটি হয়, সেন্ট্রাল পারোয়ান প্রদেশে আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘনির নির্বাচনী সভার খুব কাছেই। বিস্ফোরণে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন।

মৃত আহতদের বেশিরভাগই সাধারণ বাসিন্দা, মহিলা ও শিশু। বিস্ফোরণস্থল থেকে মৃত ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলে অনেকক্ষণ ধরে। প্রাদেশিক হাসপাতালে প্রধান আব্দুল কাসিম সাঙ্গিন জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পুলিশের গাড়ির সঙ্গেই বিস্ফোরকটি বেঁধে দেওয়া হয়েছিল। আর সেটি নির্বাচনী সভার কাছেই বিস্ফোরিত হয়।

রাষ্ট্রপতি প্রচার মুখপত্র হামেদ আজিজ জানিয়েছেন, ঘনির কোনও আঘাত লাগেনি। তিনি সুরক্ষিতই আছেন।

পারোয়ান প্রদেশের গভর্নরের মুখপত্র ওয়াহিদা শাকর জানিয়েছেন, সভার স্থানে ঢোকার মুখে বিস্ফোরণটি হয়। তবে সেই সময় সভার কাজ শুরু হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+