হিউস্টনে মারাত্মক বিস্ফোরণে কাঁপল এলাকা, মৃত ২
হিউস্টনে একটি দোকানে মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। হিউস্টন পুলিশের প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বিস্ফোরণের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ বড় আকারের বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা। এলাকার মানুষ প্রথমে ভোররাতের এই বিস্ফোরণকে ভূমিকম্প ভাবেন। তাদের ভুল ভাঙে বিস্ফোরণের পর। বেশ বিস্তৃত এলাকার ঘরবাড়ি ও দোকানপাট এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সময় ভোর ৪টে বেজে ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের আওয়াজ প্রায় ২২ কিলোমিটার দূর পর্যন্ত পাওয়া গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
স্থানীয় এলাকার বাড়িগুলির কোথাও জানালা, কোথাও দরজার কাঁচ ভেঙে গিয়েছে। এমনকী বাড়িঘরেও ফাটল দেখা দিয়েছে বলে খবর। স্থানীয় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications