প্রবল বিস্ফোরণ আফগানিস্তানের একটি মাদ্রাসায়! মৃত অন্তত ১৬, আহত বহু মানুষ

ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান! একটি মাদ্রাসাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। শুধু তাই নয়, ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন বলেই খবর। আহতদের মধ্যে একাধিকের অবস্থা

ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান! একটি মাদ্রাসাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। শুধু তাই নয়, ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন বলেই খবর। আহতদের মধ্যে একাধিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

প্রবল বিস্ফোরণে আফগানিস্তানের একটি মাদ্রাসায়!

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের Samangan অঞ্চলের Aybak বলে একটি শহরে। প্রকাশিত খবরে জানা যাচ্ছে, ঘটনার পরেই এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, রীতিমত ছোটাছুটি শুরু করে দেন মানুষজন। তবে এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এমনকি কোনও জঙ্গি সংগঠন এর সঙ্গে জড়িত কিনা সেটাও এখনও স্পষ্ট নয় বলে জানা যাচ্ছে।

তবে বেশ কয়েকমাস ধরে আফগানিস্তানের মাটিতে মাথা চাড়া দিচ্ছে ইসলামিক স্টেট। তারাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে খবর। ঘটনার পরেই দেশজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। এই ঘটনার পরেই স্থানীয় মাদ্রাসাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশির ভাগ শিশু। এছাড়াও সাধারণ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এই ঘটনার পরেই তালিবানের তরফে এক বার্তাতে জানিয়েছে, স্থানীয় একটি স্কুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে শুধুমাত্র ১০ জন ছাত্রের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে Samangan অঞ্চলের Aybak অঞ্চলে ঘটা বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকারের এক মুখপাত্র। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

ঘটনায় অবিলম্বে দোষীদের খুঁজে বের করা হবে বলেও তালিবাদের তরফে দেওয়া এক বার্তাতে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হঠাত করেই প্রবল এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর এরপরেই কালো ধোঁয়াতে ঢেকে যায় আকাশ। রীতিমত মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় বলে দাবি স্থানীয় মানুষ। আত্মঘাতী বিস্ফোরণ ঘটনানো হয়েছে বলেও দাবি তদন্তকারী আধিকারিকদের। তবে বিস্ফোরণের তীব্রতা অনেক ছিল বলেই মনে করা হচ্ছে। ফলে অনেক দূর থেকেও তা শোনা যায়।

ঘটনার পরেই শুরু হয়েছে জোর উদ্ধার কাজ। স্থানীয় মানুষ তো বটেই, স্থানীয় আধিকারিকরাও উদ্ধারে কাজে হাত লাগায়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+