বাসে বিস্ফোরণে মৃত ১৩ তুরস্ক সেনা জওয়ান, আহত ৪৮
তুরস্কের কাইসারিতে বোমা বিস্ফোরণের জেরে কমপক্ষে ১৩ জন তুরস্ক সেনার মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৪৮ জন। শনিবার একটি বাসকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে সেনার তরফে জানানো হয়েছে।
ইস্তানবুল, ১৭ ডিসেম্বর : তুরস্কের কাইসারিতে বোমা বিস্ফোরণের জেরে কমপক্ষে ১৩ জন তুরস্ক সেনার মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৪৮ জন। শনিবার একটি বাসকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে সেনার তরফে জানানো হয়েছে।

ওই বাসে সেনা জওয়ানরা তাদের সপ্তাহান্তের ছুটিতে যাচ্ছিলেন বলে ইস্তানবুলের একটি সংবাদ চ্যানেলে জানানো হয়েছে।
কমান্ডো ব্রিগেড থেকে ওই বাসে করে সেনারা যাচ্ছিলেন। যে গাড়ি থেকে বোমা ছোঁড়া হয়েছে তার পাশ কাটিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications