Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশেষ প্রার্থনা চলাকালীন পেশোয়ারের মসজিদে প্রবল বিস্ফোরণে মৃত ৩০, আহত বহু

বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। সে দেশের পেশোয়ারে একটি মসজিদের মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদুর পর্যন্ত আওয়াজ শোনা গিয়েছে। শুধু তাই নয়, কালো ধোঁয়াতে চারপাশ একেবারে ঢেকে য

বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। সে দেশের পেশোয়ারে একটি মসজিদের মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদুর পর্যন্ত আওয়াজ শোনা গিয়েছে। শুধু তাই নয়, কালো ধোঁয়াতে চারপাশ একেবারে ঢেকে যায়।

পেশোয়ারের মসজিদে প্রবল বিস্ফোরণ

শুক্রবারে কোয়াসি খোয়ানি বাজারের মধ্যে বিশেষ প্রার্থনা চলছিল। আর এই বিশেষ প্রার্থনাকে কেন্দ্র করে বহু মানুষ জড়ো হয়েছিলেন বলে জানা যাচ্ছে। আর সেই সময়েই ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

পাকিস্তান সংবাদমাধ্যম সুত্রের খবর, এখনও পর্যন্ত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় ৩০ জন মানুষের মৃত্যু ঘটেছে। শুধু তাই নয়, ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগিয়েছেন বলে খবর।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কাজেও হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজনই। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলও। রয়েছে পাক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

ঘটনার পরেই গোটা পাকিস্তানকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সে দেশের মসজিদগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থল পুরো ঘিরে রাখা হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠন জড়ত তা স্পষ্ট নয়।

এমনকি কোনও দায় স্বীকার করা হয়নি। তবে প্রাথমিক ধারনা আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে মসজিদের মধ্যে। এবং দীর্ঘদিন ধরে রেইকি করেই এই বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে দাবি। তবে স্থানীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, জঙ্গিরা মসজিদের মধ্যে ঢোকার চেষ্টা করলে স্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে গোলাগুলিও চলে।

আর এর মধ্যেই এক জঙ্গি মসজিদের মধ্যে ঢুকে আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটান বলে দাবি। আর সেই সময়ে মসজিদে চলা প্রার্থনায় শতাধিকের বেশি মানুষ ছিলেন বলে স্থানীয় সুত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পরেই আত্মঘাতী এই হামলায় দুঃখপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশও দিয়েছেন। অন্যদিকে পেশোয়ারের মুখ্যমন্ত্রীও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসা সহ সমস্ত কিছু খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+