পাকিস্তানের মাটিতে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এর মধ্যেই প্রবল বিস্ফোরণ! চারপাশে ছিটকে দেহ, ভয়ঙ্কর কাণ্ড
Blast At Pakistan: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। সে দেশে বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। দেশ-বিদেশের খেলোয়াররা তো বটেই, বহু বিদেশি অথিতি উপস্থিত রয়েছে ইসলামাবাদে। এর মধ্যেই প্রবল বিস্ফোরণের খবর সামনে আসছে। যা খবর, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে বহু মানুষ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যা এখনও নিশ্চিত ভাবে না জানানো হলে অন্তত ২০ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে দাবি। ঘটনার (Blast At Pakistan) পরেই পাকিস্তানজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সে দেশের পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

একেবারে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয় হাসপাতালগুলিতেও এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে বলে খবর। যা খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে যখন আইসিসি চাম্পিয়ন ট্রফি চলছে সেই সময় এই ঘটনায় প্রশ্নের মুখে পাকিস্তানের নিরাপত্তা। প্রশ্নের মুখে গোয়েন্দা রিপোর্ট। যদিও অনেকেই কটাক্ষ করে দাবি, ঘরের মধ্যেই জঙ্গিদের পোষার ফল পাচ্ছে পাকিস্তান।
Blast At Pakistan: কীভাবে এই বিস্ফোরণ?
জানা যাচ্ছে, রমজানের মাস চলছে। বিশেষ প্রার্থনা চলছিল। সেই সময় হঠাত করেই প্রবল এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মসজিদের একটা অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বলে দাবি। এমনকী দেহগুলি একেবারে রক্তাত্ব অবস্থায় ছিটকে যায় বলেও জানা যাচ্ছে। সে দেশের পুলিশ প্রশাসনের দাবি, এই ঘটনা আত্মঘাতী একটি ঘটনা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নেয়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই কাজ একেবারেই জঘন্য এবং কাপুরুষের। এই ধরনের কাজ কখনই পাকিস্তানের সংকল্পকে দুর্বল করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর কথায়, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
Blast At Pakistan: জঙ্গি কার্যকলাপের সতর্কতা ছিল
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ নিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়। যেখান বলা হয় আইএস জঙ্গিরা পাকিস্তানের মাটিতে বিদেশি অথিতিদের অপহরণের ছক কষছে। এরপরেই এই ঘটনা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications