কান্দাহারে স্থানীয় এক মসজিদে বিশেষ প্রার্থনা চলাকালীন প্রবল বিস্ফোরণ, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু
ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। কান্দাহার শহরের কাছে একটি শিয়া মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময়ে শুক্রবারের বিশেষ প্রার্থনা চলছিল। আর সেই সময়ে অতর্কিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু
ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। কান্দাহার শহরের কাছে একটি শিয়া মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময়ে শুক্রবারের বিশেষ প্রার্থনা চলছিল। আর সেই সময়ে অতর্কিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

৪০ জনেরও বেশি মানুষ এই ঘটনাতে জখম হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভতি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ঘটল।
ফলে একের পর এক ঘটনাতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এই ঘটনার পরে আফগানিস্তানজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যদিও সে দেশ দখলে আসার পরেই তালিবানদের তরফে বলা হয় যে, আফগান ভূমি কোনও ভাবেই জঙ্গি কার্যকলাপের জন্যে ব্যবহার করতে দেওয়া হবে না।
কিন্তু বারবার এই ঘটনাতে প্রশ্নের মুখে তালিব সরকার! যদিও এই ঘটনার পরেও কোনও জঙ্গি সংগঠনের তরফে এই বিষয়ে ঘটনার দায় স্বীকার করা হয়নি। তবে এই ঘটনার পিছনে ইসলামিক স্টেট জঙ্গিরাই রয়েছে বলে অনুমান। এই ঘটনার পরেই তালিব সরকারের মুখপাত্র বিলাল করিম জানিয়েছেন, কান্দাহারের একটি মসজিদকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে বড়সড় বিস্ফোরণের কেঁপে ওঠে কুন্দুজ প্রদেশ। একই ভাবে সেখানকার এই মসজিদে বিস্ফোরন ঘটানো হয়। ভয়াবহ এই ঘটনাতে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। আফগানিস্তানে তালিবানের শাসক প্রতিষ্ঠা হওয়ার পর এটাই সবথেকে বড় জঙ্গি হামলা।
মার্কিন সেনা বাহিনী সরে যাওয়ার পর থেকেই ইসলামিক স্টেট নতুন করে মাথা চাড়া দিয়েছে আফগানিস্তানের মাটিতে। যা সব দেশের কাছেই চিন্তার কারণ। তালিবানের তরফে জানানো হচ্ছে যে, জঙ্গিরা ভেবে চিন্তে শুক্রবার দিনকেই বেছে নিয়েছে।
উল্লেখ্য আফগানিস্তানে শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনার পিছণে যে ইসলামিক স্টেট জঙ্গিরা রয়েছে সেই সংক্রান্ত একাধিক উদাহারন রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে এই ঘটনার পিছণে ইসলামিক স্টেট রয়েছে বলে অনুমান।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications