লন্ডনে ফের কি জঙ্গি হামলা, টিউব স্টেশনে বিস্ফোরণে আতঙ্ক, আহত ২৪
লন্ডনের টিউব ট্রেনে বিস্ফোরণের ঘটনা। একটি সাদা রঙের বালতির মধ্যে থাকা প্লাস্টিকে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।
ফের বিস্ফোরণ আতঙ্কে লন্ডন। শুক্রবার সাতসকালে অফিসমুখী হয়েছেন লন্ডনবাসী। আর অফিসের এই ব্যস্ততার ফাঁকেই টিউব ট্রেনের স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা। জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম লন্ডনের পার্সন্স গ্রিন স্টেশনে তখন একটি টিউব ট্রেন এসে সবেমাত্র থেমেছে। আর সেই সময় প্ল্যাটফর্মের একটি কোণায় বিকট বিস্ফোরণ হয়। আতঙ্কে ছোঁটাছুটি শুরু করে দেন যাত্রীরা।

ঘটনার সময় পার্সন্স গ্রিন স্টেশনে হাজির ছিলেন বিবিসি লন্ডনের সংবাদ উপস্থাপক রিজ লতিফ। তিনি জানিয়েছেন, 'বিকট বিস্ফোরণের শব্দে সবেমাত্রা ট্রেন থেকে নামা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে অনেকে ছুটে পালাতে থাকেন। এই সময় অনেকে চোট পান। বহু যাত্রীর হাত-পা ছড়ে যায়। সকলেই মুখে আতঙ্কের একটি আওয়াজ- বিস্ফোরণ। আতঙ্ক যেন মুহূর্তে গোটা স্টেশন চত্বরটিকেই গ্রাস করেছিল।'

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে লন্ডন এমার্জেন্সি বিভাগ। আসে দমকল। পুলিশ মুহূর্তে গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলে। চলে আসে সশস্ত্র পুলিশ বাহিনী। জানা গিয়েছে, প্ল্যাটফর্মের কোণায় থাকা একটি সাদা রঙের বালতির মধ্যে একটি সুপার-মার্কেটের প্লাস্টিক ছিল। তাতেই বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল না। যার জন্য কোণও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, একজন যাত্রীর মুখ আগুনে ঝলসে গিয়েছে। এছাড়াও বেশকিছু যাত্রী আহত হয়েছেন। ছুটে পালাতে গিয়ে হুড়োহুড়িতে চোট পেয়েছেন আরও বেশকিছু যাত্রী।

অ্যালেক্স লিটলফিল্ড নামে বছর ছাব্বিশের এক তরুণ জানিয়েছেন, ঘটনার সময় তিনি প্ল্যাটফর্মে সাফাই-এর কাজ করছিলেন। বিস্ফোরণের বিকট শব্দ তাঁর কানে পৌঁছেছিলো।












Click it and Unblock the Notifications