কৃষ্ণাঙ্গ মৃত্যু: প্রতিবাদের আগুন ভোবে ছড়িয়ে গেল আমেরিকার নানা রাজ্যে
পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ পুরুষ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ফুঁসে উঠেছেন আমেরিকানরা। সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে নানা অঙ্গরাজ্যে।
International
bbc-BBC Bengali
By Bbc Bengali
Getty Images
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ।
শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ পুরুষ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের মিনিয়াোলিস শহরে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তার আগুন ছড়িয়ে পড়েছে অনেকগুলো অঙ্গরাজ্যে।
মিনিয়াোলিসের একজন পুলিশ তাকে আটকে রাখার জন্য ঘাড়ের ওপর চেপে বসে থাকার পর জর্জ ফ্লয়েড মৃত্যুবরণ করেন।
মিনেসোটা অঙ্গরাজ্যে সহিংসতা নিয়ন্ত্রণে পুরো রাজ্য জুড়ে আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়।
Getty Images
লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স জেলায় সহিংসতার চিত্র।
Getty Images
কলোরাডোর ডেনভার শহরে শনিবার কার্ফিউ জারি করা হলেও সেটা ভেঙ্গে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এখানে স্মোক গ্রেনেড জ্বালিয়ে প্রতিবাদ করছেন এক বিক্ষোভকারী।
Getty Images
নিজের পেছনে হাত বেঁধে কলোরাডো রাজ্যসভার বাইরে বহু লোক এধরনের ধর্না বা ডাই-ইন প্রতিবাদে যোগদান করেন।
Getty Images
রাজধানী ওয়াশিংটন ডিসির লাফিয়্যাট স্কোয়ারে পুলিশের অবরোধের মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন এক নারী।
Reuters
সাউথ ক্যারোলিনার কলম্বাস শহরেও এধরনের বিক্ষোভ হয়। সেখানে কিছু সহিংসতার ঘটনাও ঘটে।
Getty Images
এই পোস্ট অফিসসহ মিনিয়াপলিসে বহু লুঠপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
Getty Images
শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের জন্য স্থানীয় চার্চের পক্ষ থেকে খাবার এবং পানির ব্যবস্থা করা হয়।