ইনস্টাতে ঝড় তুলছে মহিলাদের সাদা কালো ছবি, ‌নতুন এই ট্রেন্ড কী বার্তা দিচ্ছে

ইনস্টাতে ঝড় তুলছে মহিলাদের সাদা কালো ছবি, ‌নতুন এই ট্রেন্ড কী বার্তা দিচ্ছে

করোনা আবহে যখন গোটা বিশ্ব নাজেহাল এবং সকলেই গৃহবন্দী, ঠিক এই সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সাদা কালো ছবির চ্যালেঞ্জ। সম্প্রতি ইনস্টাগ্রামে ট্রেন্ডি হয়েছে এই বিষয়টি। তবে এই চ্যালেঞ্জ শুধুমাত্র মহিলাদের জন্যই। এক মহিলার এক মহিলাকে ট্যাগ করে চ্যালেঞ্জ জানাচ্ছেন। আর এই নতুন জোয়ারে গা ভাসিয়েছেন তারকা থেকে সাধারন মহিলারা। গুগল ট্রেন্ড অনুযায়ী এখন এটাই বর্তমান ট্রেন্ড হিসাবে দেখা দিয়েছে।

অনেকেই পোস্ট করছেন সাদা কালো ছবি

অনেকেই পোস্ট করছেন সাদা কালো ছবি

কিছু কিছু ছবি পোজ দিয়ে তোলা ও ফিল্টার করা হয়েছে, দারুন এক অ্যাঙ্গেল থেকে তোলা ছবিগুলিতে ক্যাপশন দেওয়া হয়েছে ‘‌মহিলাদের সমর্থন করুন'‌। হলিউডের মডেল সিন্ডি ক্রফর্ড সোমবার তাঁর সাদা-কালো ছবি পোস্ট করে লিখেছেন, ‘‌একে অপরকে উপরে তুলে ধরার এই সহজ উপায়টিকে ভালোবাসুন। চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ধন্যবাদ জানাই ময় মনোনীত করার জন্য।'‌ সিন্ডিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ভ্যানেশা ব্রায়ান্ট। সিন্ডি এদিন তাঁর একটি বিজ্ঞাপনের ছবি দেন, যেখানে তিনি সমুদ্র সৈকতে রয়েছেন।

 মহিলা ক্ষমতায়নকে উৎসর্গ করা

মহিলা ক্ষমতায়নকে উৎসর্গ করা

চ্যালেঞ্জ গ্রহণের নতুন এই পদ্ধতিতে নিজেদের সাদা কালো ছবি পোস্ট করার অর্থ মহিলা ক্ষমতায়নকে উৎসাহিত করা এবং বন্ধুদের মনোনীত করার মাধ্যমে একে অপরকে সমর্থন করার সহজ উপায়কে প্রচার করা। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হ্যাশট্যাগে ইতিমধ্যেই ইনস্টাতে ৩ মিলিয়নের বেশি ছবি পলোড করা হয়েছে। ইনস্টাগ্রামের এক মুখপাত্র বলেন, ‘এই ট্রেন্ডটি এখনও হ্যাশট্যাগ ব্যবহার করে ‌শেষদিন পর্যন্ত দ্বিগুণ ছবি পোস্ট করবে।'‌ তিনি আরও ‌বলেন, ‘‌পোস্টগুলিতে দেখা গিয়েছে, অধিকাংশ পোস্টে দেখা যাচ্ছে যে অংশগ্রহণকারীরা তাঁদের নোটের মাধ্যমে মহিলা সম্প্রদায়কে সমর্থন ও শক্তি জোগাচ্ছে।'‌

হ্যাশট্যাগ চ্যালেঞ্জ কী

হ্যাশট্যাগ চ্যালেঞ্জ কী

চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড প্রচার হল এক মহিলার অন্য মহিলাকে সমর্থন করা। আসলে কথায় আছে না মেয়েরাই মেয়েদের শত্রু। হয়ত এই গুঢ় সত্যকে ভাঙতেই এই চ্যালেঞ্জের সূচনা করা হয়েছে। এই চ্যালেঞ্জে মহিলারা তাঁদের সাদা কালো ছবি পোস্ট করবেন এবং মহিলাদের সমর্থন মহিলাদের এই হ্যাশট্যাগ দেবেন এবং ধন্যবাদও জানাবেন তাঁকে মনোনীত করার জন্য। এরপর ওই মহিলা এক বা একের অধিক মহিলাদের ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়ে তাঁদের সাদা কালো ছবি পোস্ট করতে বলবেন। এভাবেই চক্র ঘুরতে থাকবে।

একই ট্রেন্ড দেখা গিয়েছিল ২০১৬ সালে

একই ট্রেন্ড দেখা গিয়েছিল ২০১৬ সালে

অনেক মহিলাকেই দেখা গিয়েছে যে হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁরা একে-অপরকে সমর্থন করছেন। আমেরিকান খোলি কার্ডাশিয়ান রবিবার ইনস্টা পোস্টে লিখেছেন, ‘‌আমার সব রাণীদের উদ্দেশ্যে-ভালোবাসা ছড়িয়ে দাও এবং মনে রেখো একটু একে-অপরের প্রতি উদার হও।'‌ তবে এই প্রথমবার নয় ইনস্টাতে এ ধরনের ট্রেন্ড দেখা গিয়েছে। ২০১৬ সালে যদি ফিরে যাওয়া যায় তবে দেখা যাবে ক্যান্সার সচেতনতার জন্য এ ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছিল এবং সাদা কালো ছবি পোস্ট করতে বলা হয়েছিল।

‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+