Online Nikah: বিজেপি নেতার ঘরে পাকিস্তানি পূত্রবধূ, ভিসা জটিলতায় অনলাইনে হল বিয়ে

Online Nikah: অনলাইনে পাত্রপাত্রী খোঁজা এখন দস্তুর। কিন্তু অনলাইনে গোটা একটা বিয়ে সেরে ফেলার নজির নেই (Online Marriage)। তাও আবার ভারতের পাত্র ও পাকিস্তানের পাত্রী (India and Pakistan)। উত্তরপ্রদেশের বিজেপি নেতার ছেলের (BJP Leader's Son) সঙ্গে বিয়ে হল লাহোরের কন্যার। শুক্রবার রাতে অনলাইনে 'নিকাহ' সারলেন পাত্রপাত্রী।

উত্তরপ্রদেশের জৌনপুরের বিজেপি নেতা তেহসিন শাহিদ বড় ছেলে মহম্মদ আব্বাস হায়দরের বিয়ে এখন চর্চায়। পাত্রের প্রেমিকা পাকিস্তানের লাহোরের বাসিন্দা অন্দলীপ জেহরা (Abbas weds Andalip)। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউয়ের বেডে পাত্রীর মা। এই অবস্থায় তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা করেন পাত্রের বাবা তথা বিজেপি নেতা (BJP leader)।

Marriage

জানা যায়, প্রথমে পাকিস্তানের ভিসার (Visa) আবেদন করেছিলেন ওই যুবক। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে ভিসা মেলেনি। উপায় না পেয়ে অনলাইনেই বিয়ে সারলেন পাত্র ও পাত্রী। ইমামবাড়ায় উপস্থিত ছিলেন বরযাত্রীরা। বিজেপি নেতার ছেলের বিয়েতে দলের নেতাকর্মীরাও আমন্ত্রিত ছিলেন। অন্যদিকে, লাহোরে মেয়ের বিয়েতে উপস্থিত ছিল কনেপক্ষ।

শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু মৌলানা মহফজুল হাসান খান বলেন, ইসলাম ধর্মে নিকাহ সারতে পাত্রীর সম্মতিটুকুই প্রয়োজন। এরপর মৌলানাকে পাত্রী জানান তাঁর মত। দুই তরফের মৌলানা তারপর পাত্র ও পাত্রীর বিয়ে দেন। তিনি বলেন, অনলাইনে তাই বিয়ে করা অসম্ভব কোনও ব্যাপার নয়।

বিয়ে হয়ে গেলেও এখনও সীমান্তের ওপাড়েই ঘরণি। তবে এবার ভিসা ঘিরে আর জটিলতা হবে না বলেই আশা করছেন আব্বাস। শীঘ্রই প্রতিবেশী দেশের প্রেমিকা দেশের মাটিতে বউ হয়ে পা রাখবেন। এদিনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ব্রিজেশ সিং প্রিশুসহ অন্যান্য অতিথিরা। নবদম্পতিকে অনলাইনেই শুভেচ্ছা জানান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+