(ভিডিও) উষ্ণ জলে টইটুম্বুর জাকুজিতে বসে রোলারকোস্টার রাইড ভেবেছেন কখনও?
জাপানে তৈরি হতে চলেছে 'স্পা-মিউজমেন্ট' পার্ক। ছোট জাকুজিতে সাবান জলে টইটুম্বুর রোলারকোস্টার বসে রাইড, বা উষ্ণ জলে ভরা ক্যারোসেলে বসে চর্কির মতো পাক খেতে থাকবেন ভাবতেও অবাক লাগে তাই না?
অ্যামিউজমেন্ট পার্ক কে না শুনেছে। পুণের ইমাজিকা, বেঙ্গালুরুর ওয়ান্ডারলা, কলকাতার নিক্কো পার্ক কতই তো রয়েছে। কিন্তু স্পা-মিউজমেন্ট পার্কের কথা শুনেছেন। অর্থাৎ উষ্ণ জলে স্পা-এর মজা নিতে নিতে রাইড চড়বেন। এমন চিত্তবিনোদনের সাক্ষী হয়েছেন কখনও?
এতদিনে না হলেও এবার এই অভিজ্ঞতারই বাস্তব রূপায়ণ করতে চলেছে জাপান। হয়তো খুব শিগগিরই তা বাস্তব হতে চলেছে।

জাপানের পর্যটন প্রধান বেপ্পু সিটি একটি অদ্ভুৎ প্রোমোশনাল ভিডিওতে এমনই এক 'স্পা-মিউজমেন্ট' পার্ক-এর স্বপ্ন দেখিয়েছেন।
পরনে থাকবে শুধুই তোয়ালে। ছোট জাকুজিতে সাবান জলে টইটুম্বুর রোলারকোস্টার বসে রাইড, বা উষ্ণ জলে ভরা ক্যারোসেলে বসে চর্কির মতো পাক খেতে থাকবেন ভাবতেও অবাক লাগে তাই না?
এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, ইউটিউবে ১০ লক্ষ ভিউ এবং ১,৮০০,০০০ হিট পেয়েছে ভিডিওটি।












Click it and Unblock the Notifications