Citizenship Panic: ট্রাম্পের সিদ্ধান্তে জীবন বাজি! তড়িঘড়ি সন্তান জন্ম দিতে হাসপাতালে প্রবাসী ভারতীয় দম্পতিরা
US Citizenship Panic: শপথ গ্রহণের পর কুর্সিতে বসেই যে নির্বাহী আদেশনামা ট্রাম্প (Donald Trump) দিয়েছেন, তার মধ্যে অন্যতম হল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার (Birthright Citizenship) বাতিল ঘোষণা। অর্থাৎ, আমেরিকায় জন্মালেই সেদেশের নাগরিকত্ব মিলবে না। ২০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। আর তাগে মার্কিন মুলুকে আগেভাগেই সি সেকশনের মাধ্যমে প্রসব করাতে হাসপাতালে ছুটছেন গর্ভবতী ভারতীয় মায়েরা।
১৯ ফেব্রুয়ারির মধ্যে যাতে সন্তানের জন্ম হয়, তার জন্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন আমেরিকা নিবাসী ভারতীয় দম্পতিরা (Indian Couples)। নিউ জার্সির ম্যাটারনিটি ক্লিনিকের চিকিৎসক এসডি রামা জানান, ইতিমধ্যেই একাধিক প্রিটার্ম ডেলিভারির রিকোয়েস্ট এসে পৌঁছেছে তাঁর কাছে। এমনকী মার্চে প্রসবের নির্ধারিত তারিখ থাকা সত্ত্বেও এক দম্পতি এসেছিলেন যাতে তা ফেব্রুয়ারিতেই করে দেওয়া যায়।

ট্রাম্পের ওই সিদ্ধান্তের ফলে অস্থায়ী ভিসায় আমেরিকায় বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয় বিপদে পড়বেন। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সাধারণত সেই সংশ্লিষ্ট দেশেরই হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসূত্রে এইচ ওয়ান বি ও এলওয়ান ভিসায় রয়েছেন হাজার হাজার ভারতীয়।
গ্রিন কার্ডেরও আবেদন করেছেন অনেকে। যাকে করে স্থায়ী বসবাসের অনুমতি মেলে। কিন্তু যেসমস্ত সদ্যোজাতের বাবা-মা কেউই মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী নন, নতুন নিয়মে সেই শিশুরা ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিক হবে না।
টেক্সাসের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এস জি মুক্কালা সময়ের আগে প্রসবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, অকাল প্রসব করলে শরীরে একাধিক ঝুঁকি দেখা দেয়। সেগুলি নিয়ে দম্পতিদের সচেতন করা হচ্ছে। পুরোপুরি ফুসফুস গঠন খেকে শুরু করে কম ওজন ও স্নায়ুগত বিভিন্ন সমস্যা দেখা দেয় সদ্যোজাতর মধ্যে। এমনকী মাতৃদুগ্ধ উৎপাদনেও সমস্যা দেখা দেয় সময়ের আগে জোর করে প্রসবে।
ওই চিকিৎসক বলেন, "আমি দম্পতিদের বোঝাবার চেষ্টা করে চলেছি অকাল প্রসব মা ও শিশুর জন্য কতটা ঝুঁকিপূর্ণ। গত ২ দিনে প্রায় ১৫ থেকে ২০ জন দম্পতির সঙ্গে এবিষয়ে কথা হয়েছে।"
ট্রাম্পের এক সিদ্ধান্তের ফলে এখন অকাল প্রসব করাতে আমেরিকার হাসপাতালে ভিড়। চিকিৎসকের কাছে ছুটছেন আমেরিকা নিবাসী ভারতীয় সন্তানসম্ভবা দম্পতিরা। সকলেই চাইছেন, সন্তানরা এখানের নাগরিক হলে যাতে এদেশেই তারা থাকতে পারেন ও ঝক্কি পোহাতে না হয়। কিন্তু তাতে সন্তানের জীবনই বাজি রেখে অকাল প্রসবের পথে হাঁটছেন দম্পতিরা।












Click it and Unblock the Notifications