চাহিদা আকাশছোঁয়া, ঘাটতি জোগানে, মার্কিন মুলুকে এক লক্ষ ডিম চুরিতে হইচই
আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু-র কারণে ডিমের দাম লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী লক্ষ লক্ষ মুরগি মারা যাওয়ায় সরবরাহে সংকট দেখা দিয়েছে, যার ফলে ডিমের দাম একের পর এক রেকর্ড ভেঙে চলেছে।
এই পরিস্থিতির মধ্যে, পেনসিলভানিয়ার গ্রিনক্যাসলে পিট অ্যান্ড গেরি'স অর্গানিক্স এলএলসি নামক একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন ট্রেলার থেকে প্রায় এক লাখ ডিম চুরি হয়েছে বলেই জানা যাচ্ছে। সেখানকার প্রশাসনের তরফে জানা গিয়েছে, চুরির ঘটনাটি রাত ৮:৪০ মিনিটে ঘটে এবং চুরি হওয়া ডিমের মূল্য প্রায় ৪০,০০০ ডলার।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, এই চুরির বিষয়ে এখনও কোনও অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি এবং তদন্ত চলছে। ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা গোয়েন্দাদের সাথে সক্রিয়ভাবে কাজ করছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং যত দ্রুত সম্ভব এটি সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তদন্তের কারণে আমরা এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাইছি না"।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার বিভিন্ন রেস্তোরাঁ ডিমের ঘাটতির কারণে সংকটে পড়েছে। ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দামও আকাশছোঁয়া। বর্তমানে মধ্য-পশ্চিমাঞ্চলে এক ডজন বড় ডিমের পাইকারি মূল্য ৭.০৮ ডলার, যা মাত্র দুই বছর আগের তুলনায় প্রায় সাত গুণ বেশি।
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালে শুরু হওয়া বার্ড ফ্লু প্রাদুর্ভাবের পর থেকে প্রায় ১০৪ মিলিয়ন ডিম পাড়া মুরগি মারা গেছে, যার মধ্যে অক্টোবর থেকে এ পর্যন্ত ২৯ মিলিয়ন মুরগি মারা গেছে। এর ফলে সুপারমার্কেট ও খুচরো দোকানগুলিতে ডিমের সংকট আরও বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ওজন কমানোর জনপ্রিয় ওষুধ ওজেম্পিক ব্যবহারকারীদের মধ্যে প্রোটিনের চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের প্রতি নির্ভরতা আরও বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্ক সিটির হোল ফুডস ইনকর্পোরেটেড-এ এক ডজন খাঁচামুক্ত ডিমের দাম ১১.৯৯ ডলার পর্যন্ত পৌঁছেছে, যা মধ্যবিত্ত শ্রেণির জন্য একটি বড় ধাক্কা। খুচরো বিক্রেতারা গ্রাহকদের জন্য তিন কার্টনের বেশি ডিম কেনার সীমা বেঁধে দিয়েছে। ফলে ক্রেতাদের পকেটে রীতিমত টান পড়ছে ডিম কিনতে গিয়ে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি বার্ড ফ্লুর প্রকোপ না কমে, তাহলে আগামী দিনগুলোতে ডিমের দাম আরও বাড়তে পারে এবং সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications