ফার্মাকিউটিক্যাল সংস্থা বায়োকনের প্রধান কিরণ মজুমদার শ করোনা আক্রান্ত
ফার্মাকিউটিক্যাল সংস্থাতেও এবার করোনার গ্রাস। বিক্যাত সংস্থা বায়োকনের চেয়ারম্য়ান কিরণ মজুমদার শ এদিন জানান তিনিও করোনার সংক্রমণে আক্রান্ত। এক টুইটে তিনি জানান, 'আমাকেও করোনার আক্রান্তদের তালিকায় যোগ করুন। ' সেই পোস্ট থেকেই জানা গিয়েছে যে তিনি করোনা আক্রান্ত।

উল্লেখ্য, তিনি জানিয়েছেন সামান্য কিছু উপসর্গ রয়েছে তাঁর। আশা করছেন যে খুব তাড়াতাড়িই তিনি সুস্থ হয়ে উঠবেন। কিরণ মজুমদার শয়ের টুইট দেখেই তাঁর আরোগ্য় কামনায় আরও একটি টুইট করেন শশী থরুর থেকে সৌম্য স্বমীনাথনরা। উল্লেখ্য, বেঙ্গালুরুর তাবড় ফার্মাকিউটিক্যাল সংস্থার প্রধান কিরণ। তাঁর সংস্থা বহুদিন ধরেই কোভিডের সঙ্গে লড়াকু এক ড্রাগ নিয়ে গবেষণায় রয়েছে।
আইটোলিজামাব নামক ড্রাগ যা ত্বক সম্পর্কিত সমস্যায় চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন, তাকে কোভিড মুক্তির জন্য এবার তৈরি করতে চাইছে বায়োকন । বিশেষত কোনও জরুরি পরিস্থিতিতে এই ড্রাগকে ব্যবহার করা যায় কিনা তা দেখা হচ্ছে। এদিক সংস্থার কর্ণধারের এমন খবরে বায়োকন সংস্থা জুড়ে আতঙ্কের রেশ।












Click it and Unblock the Notifications