পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন বিদেশমন্ত্রী, শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন বিদেশমন্ত্রী, শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি
পাকিস্তানে নতুন বিদেশমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি। ইমরান খানকে সরিয়ে পাকিস্তানে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন শহবাজ শরিফ। তারপরেই নিজের মন্ত্রিসভা সাজাতে শুরু করেছেন তিনি। গতকাল পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী পদে শপথ নেন বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। বেনজির ভুট্টো একটা সময়ে পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন। তারপরে বিস্ফোরণে মারা যান তিনি। তারপর থেকেই তাঁর পরিবার বিদেশে ছিলেন। কিন্তু মায়ের রাজনীতির রক্ত ছেলে বিলাওয়লের মধ্যে ছিল। তিনি ফিরে আসেন দেশে। প্রথমে বিরোধী দলের সঙ্গে থাকলেও। ইমরানকে সরিয়ে ফের ক্ষমতাসীন হয়েছেন তাঁরা

গতকাল পাকিস্তানের রাষ্ট্রপতি বিলাওয়ালকে শপথ বাক্য পাঠ করান। বিদেশমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বিলাওয়ালের সম্মুখে বড় চ্যালেঞ্জ মার্কিন নীতি। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে ইমরানের জমানা থেকেই সেই সম্পর্ক পুনরুদ্ধার করাই এখন বড় চ্যালেঞ্জ বিলাওয়ালের। তার সঙ্গে ভারতনীতি তো রয়েছেই। বেনজির ভুট্টোর সঙ্গে ভারতের সুসম্পর্কই ছিল। তাঁর ছেলে এবার কোন পথে হাঁটবেন সেটা এখন দেখার।

ইমরানের শাসন কালে পাকিস্তানের বিদেশনীতি যাকে বলে তলানিতে এসে ঠেকেছে। আমেরিকা, ভারত থেকে শুরু করে একাধিক দেশের সঙ্গে তাঁদের সম্পর্ক খারাপ হয়েছে। চিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কারণে আমেরিকার কাছে সাহায্য থেকে অনেকটাই বঞ্চিত হয়েছে পাকিস্তান। সেই সঙ্গে এফএটিএ নিয়েও চাপে রয়েছে পাকিস্তান। সন্ত্রাসবাদে মদত দেওয়ার কারণে চাপে রয়েছে পাকিস্তান। ধুষর তালিকা ভুক্ত করা হয়েছে পাকিস্তানকে। সেকারণে একাধিক ক্ষেত্রে আন্তর্জাতিক সাহায্য পাচ্ছে না তারা। এই অবস্থা থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়ে আসা এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
কাশ্মীর নিয়ে পাকিস্তান কোন অবস্থান নেবে এবার সেদিকেও তাকিয়ে রয়েছে ভারত। কারন ইমরান খান প্রকাশ্যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে কড়া নিন্দা করেছিলেন ভারতের। পিওকে নিয়েও সরব হয়েছিলেন তিনি। এই পরিস্থিতিকে বিলাওল ভুট্টোর কি অবস্থান হয় সেদিকে তাকিয়ে রয়েছে ভারতও।












Click it and Unblock the Notifications