অ্যামাজনের জেফ বেজোসকে ফের পিছনে ফেলে বিশ্বের ধনী ব্যক্তির শিরোপা পেলেন বিল গেটস
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে ফের উঠে এলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি অনলাইন জায়েন্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন। গত দু’বছরে এই প্রথমবার বিল গেটস ধনীদের তালিকায় ফের শীর্ষে উঠে আসলেন।

ব্লুমবার্গ বিলেনিয়ার সূচক অনুযায়ী তারা বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির সম্পত্তির পরিমাণ করেছে। যেখানে একদম প্রথমেই রয়েছেন বিল গেটস। গতমাসে অ্যামাজনের মুনাফা কম হওয়ার জন্য বেজোস তালিকার শীর্ষে থাকতে পারলেন না। শুক্রবার ইউএস মার্কেট বন্ধ হওয়ার আগে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে বেজোসের সম্পত্তির পরিমাণ ১০৮.৭ বিলিয়ন মার্কিন ডলার। বেশ কিছুদিন ধরে মাইক্রোসফটের শেয়ার হু হু করে বাড়ছে। আমেরিকার রক্ষা বিভাগ ২৫ অক্টোবর মাইক্রোসফটকে ১০ বিলিয়ন ডলার ক্লাউড–কম্পিউটিং চুক্তি করার ঘোষণা করে। এই চুক্তিটি অ্যামাজনের সঙ্গে হওয়ার কথা ছিল। রিপোর্টে জানা গিয়েছে, বিল গেটের সম্পত্তির পরিমাণ আরও বেশি ছিল কিন্তু ১৯৯৪ সাল থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য তিনি প্রত্যেক বছর ৩৫ বিলিয়ন ডলার অনুদান দেন।
বিশ্বের ১০ জন ধনী তালিকার মধ্যে নাম রয়েছে ওয়্যারেন বাফেট এবং লুইস ভুইটন, এঁরা দু’জনেই বার্নাড অরন্যাল্টের প্রতিষ্ঠাতা। ফেসবুকের কর্ণধার মার্কস জুকেনবার্গের নামও রয়েছে এই তালিকায়। দশম স্থানে রয়েছে রিল্যায়েন্স কর্তা মুকেশ আম্বানির নাম, তাঁর সম্পত্তির পরিমাণ ৫৭ বিলিয়ন ডলার।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications