বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হারালেন জেফ বেজোস, নতুন শীর্ষস্থানাধিকারী কে?

অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকার শীর্ষস্থান হারালেন।

অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় এবার শীর্ষস্থান হারালেন। তাঁর কাছ থেকে বিশ্বের সব থেকে ধনীর তকমা কেড়ে নিয়েছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। গত আর্থিক ত্রৈমাসিকে অ্যামাজনের শেয়ারে বড়সড় পতন ঘটায় ফোর্বসের সেরা ধনীর তালিকায় এক থেকে দুইয়ে নেমে গিয়েছেন বেজোস। তাঁকে হটিয়ে জায়গা পুনরুদ্ধার করলেন দীর্ঘসময় ধরে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে থাকা বিল গেটস।

স্টকমার্কেটে অ্যামাজনের শেয়ার মূল্যের পতন

স্টকমার্কেটে অ্যামাজনের শেয়ার মূল্যের পতন

স্টক মার্কেটে অ্যামাজনের শেয়ার মূল্য পড়েছে প্রায় সাত বিলিয়ন ডলার। বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার-মূল্যে ৭ শতাংশ পতন ঘটে। এর জেরে ১০৩.৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে অ্যামাজনের বাজার দর। এদিকে বিল গেটসের বর্তমান সম্পত্তির পরিমাণ ১০৫.৭ বিলিয়ন ডলার।

২৪ বছরে প্রথমবার বিল গেটসকে শীর্ষস্থান থেকে সরিয়েছিলেন জেফ

২৪ বছরে প্রথমবার বিল গেটসকে শীর্ষস্থান থেকে সরিয়েছিলেন জেফ

টানা ২৪ বছর ধরে পৃথিবীর ধনীতম ব্যক্তি থাকার পর ২০১৮ সালে জেফ বেজোসের কাছে প্রথমবার হেরে যান বিল গেটস। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ১৬০ বিলিয়ন ডলারের অধিকারী হন বেজোস।

১৯৮৭ থেকে ফোর্বসের তালিকায় রয়েছেন গেটস

১৯৮৭ থেকে ফোর্বসের তালিকায় রয়েছেন গেটস

১৯৮৭ সালে প্রথমবার ফোর্বসের ধনী ব্যক্তির তালিকায় ঢোকে বিল গেটসের নাম। তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১.২৫ বিলিয়ন ডলার। ১.৬ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে ১৯৯৮ সালে প্রথমবার ফোর্বসের তালিকায় জায়গা করে নেন জেফ বেজোস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+