ইমরানকে গদি থেকে সরিয়ে নতুন সরকার গড়ার ডাক ভুট্টোর
পাকিস্তানে জাতীয় সরকার গড়তে চান সেদেশের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানে জাতীয় সরকার গড়তে চান সেদেশের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। সোমবার তাঁর দলের এক কর্মিসভায় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা রাখার সময় এই কথা বলেন ভুট্টো।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিরোধী নেতারা। সোমবার সন্ধ্যায় পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টিসহ বিরোধী দলগুলো। পরে রাতে জমিয়তে উলাম-ই ইসলামের প্রধান মওলানা ফজলুর রহমানের বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অবস্থান কর্মসূচি চালু রাখার কথা জানান তারা।
সর্বদলীয় বৈঠক শেষে জমিয়তের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের বলেন, অবস্থানের ব্যাপারে উপস্থিত ৯টি দলের সবাই একমত হয়েছেন। সরকারের মধ্যস্থতাকারী কমিটি আলোচনা করতে চাচ্ছে, আমরা জানিয়ে দিয়েছি কিছু পাওয়ার ভিত্তিতেই আমরা এই কর্মসূচি সমাপ্ত করব। এর জন্য ৪ মাস থাকতে হলেও আমরা থাকব।
মওলানা ফজলুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত সর্বদলীয় সভায় মুসলিম লীগ-(নওয়াজ) প্রধান শাহবাজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি উপস্থিত ছিলেন না। তবে তাদের পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অবশ্য পরে তিনি ফজলুর রহমানের সমর্থনে আছেন বলে দলীয় কর্মীদের বলেন। বৃহস্পতিবার রাত থেকে কয়েক লাখ কর্মী-সমর্থক নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন মওলানা ফজলুর রহমান। নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণে কয়েক লাখ সমর্থককে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications