Donald Trump: বড় ধাক্কা ট্রাম্পের! অভিনেত্রীকে যৌন হয়রানির মামলায় নিস্তার পেলেন না ভাবী মার্কিন প্রেসিডেন্ট
Donald Trump: বড় ধাক্কা ট্রাম্পের। অভিনেত্রীকে যৌন হয়রানির (Hush Money case) মামলায় নিস্তার পেলেন না ট্রাম্প। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের (Stormy Daniel) সঙ্গে তাঁর যৌন কেলেঙ্কারি (Sex Scandal) ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল নিউইয়র্কের আদালতে। এই মামলায় দোষী সাব্যস্ত (Convicted) হন ট্রাম্প।
সেই মামলাতেই অব্যাহতি পেলেন না আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। আদালতে ট্রাম্পের আইনজীবী বলেন, দোষী সাব্যস্ত হওয়ার পরেও জনতার ভোটে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট পদ ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে এই মামলা আর খাটবে না বলে জোর সওয়াল করেন ট্রাম্পের আইনজীবী। যদিও আদালত সেই যুক্তি খারিজ করে দেয়।

নিউইয়র্কের আদালতের বিচারক জুয়ান মার্চেন সাফ জানিয়ে দেন, শুধুমাত্র জনসমর্থনের জোর খাটিয়ে এরকম মামলা থেকে মুক্তি পাওয়া যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এমনটা কোথাও বলা নেই। তিনি আরও বলেন, এই অপরাধটি গোটাটাই প্রশাসনের সঙ্গে জড়িত নয়। সম্পূর্ণ আনঅফিসিয়াল ঘটনা। যতই ভাবী প্রেসিডেন্ট হোন না কেন, এক্ষেত্রে ট্রাম্পকে বিচারব্যবস্থার সম্মুখীন হতেই হবে।
সোমবারের এই নির্দেশে কার্যত এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি কোনও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর হোয়াইট হাউসে প্রবেশ করবেন। মামলা থেকে অব্যাহতি পেতে ট্রাম্পের মরিয়া প্রচেষ্টা নিয়েও এদিন মন্তব্য করেন বিচারকরা। বলেন, প্রেসিডেন্ট পদ বাঁচিয়ে রাখতে যারপরনাই প্রচেষ্টা করে চলেছেন ট্রাম্প।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগটি ঠিক কী? অভিযোগকারী ওই অভিনেত্রী আদালতে জানিয়েছিলেন, ট্রাম্পের যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। একইসঙ্গে এব্যাপারে যাতে তিনি মুখ না খোলেন তাই ১ লক্ষ ৩০ হাজার ডলারও দেওয়া হয়েছিল তাঁকে। এভাবে ২০১৬ সালের নির্বাচনের বৈতরণী পার করতে অভিনেত্রীর মুখ বন্ধ করে রেখেছিলেন ট্রাম্প। এই মামলায় মোট ৩৪টি অভিযোগ জমা পড়েছিল ট্রাম্পের বিরুদ্ধে।
পরে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনকে একাধিক মামলায় অভিযুক্ত করে জেলে পাঠানো হয়। ২০১৮-তে অভিযোগ প্রকাশ্যে আসার পর ড্যানিয়েলের সঙ্গে তাঁর যৌন মিলনের কথা বারবার অস্বীকার করেন ট্রাম্প। প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোনও ফৌজদারি মামলার বিচারে হাজির হয়ে লজ্জার ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। আর এবার ভাবী প্রেসিডেন্ট হয়েও সেই মামলা থেকে নিস্তার পেলেন না তিনি।












Click it and Unblock the Notifications