Donald Trump: ড্রেসিং রুমে লেখিকাকে ধর্ষণ! বছর শেষে ৫০ লক্ষ ডলারের বিরাট ধাক্কা ট্রাম্পের
Donald Trump: বছর শেষে ফের বড়সড় ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন লেখিকা তথা প্রাক্তন সাংবাদিক এলিজাবেথ জেন ক্যারলকে (E. Jean Carroll) ধর্ষণ ও মানহানির মামলায় (sexually abusing and defaming) ৫০ লক্ষ ডলার জরিমানা ধার্য করা হল ট্রাম্পের বিরুদ্ধে। ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে লেখিকাকে ধর্ষণের অভিযোগে ট্রাম্পকে দোষীসাব্যস্ত করে নিউইয়র্কের ফেডেরাল কোর্ট (Federal Court)।
ধর্ষণের মামলায় ট্রাম্পকে ২০ লক্ষ ডলার ও মানহানি মামলায় আরও ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে নিউইয়র্কের আদালত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি খারিজ করে দেন আদালতের তিন সদস্যের বিচারক প্যানেল। এর আগে জেন ক্যারলকে ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল আমেরিকার একটি ফেডারেল আদালত।

ম্যানহাটনের ফেডারেল আদালত সেবারে নির্দেশে জানিয়েছিল, লেখিকা এলিজাবেথ জেন ক্যারলকে ধর্ষণের ক্ষতিপূরণ হিসেবে ৬ কোটি ৫০ লক্ষ ডলার ও মানহানির অভিযোগে ১ কোটি ১০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য ট্রাম্প। এছাড়াও হেনস্থার দায়ে ক্যারলকে আরও ৭০ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২৩ সালে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ক্যারল। ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা দায়ের করেছিলেন তিনি।
মামলায় ক্যারল উল্লেখ করেছিলেন, ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ট্রাম্পের সঙ্গে পূর্ব পরিচয় ছিল ক্যারলের। বন্ধুর জন্য সেখানে উপহার কিনতে গিয়েছিলেন ক্যারল। ট্রাম্প তাঁকে উপহার কিনে দিতে সাহায্য করেছিলেন। এরপরই ড্রেসিং রুমে তাঁকে ট্রাম্প ধর্ষণ করেন বলে অভিযোগ। যদিও ক্যারল প্রচারের আলোয় আসতে এসব করছেন বলে আগেও অভিযোগ অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিয়াং জানিয়েছেন, ৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশের বিরোধিতা জানিয়ে তারা পাল্টা মামলা করবেন। এক বিবৃতিতে তিনি জানান, "বিপুল জনসমর্থন পেয়ে পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ট্রাম্প। কিন্তু ডেমোক্র্যাটদের মদতপুষ্ট ক্যারলের মতোই বেশ কয়েকজন মার্কিন বিচার প্রক্রিয়ায় রাজনীতির রঙ লাগাতে চান।"
এর আগে হোয়াইট হাউসের নথি তছরুপ ও ২০২০ এর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে দু'দুটি মামলা দায়ের করেছিলেন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। যদিও ট্রাম্প পুনরায় জিতে ফিরে আসায় মামলা থেকে নিস্তার পেয়ে যান ভাবী প্রেসিডেন্ট। তবে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিস্তার পাননি ট্রাম্প।












Click it and Unblock the Notifications