King Charles III: ‘যা চুরি করেছ, ফেরত দাও,’ সংসদে আমন্ত্রিত ব্রিটেনের রাজার কাছে আজব দাবি আইনপ্রণেতার
King Charles III: অস্ট্রেলিয়ার সংসদে বেজায় অস্বস্তির মুখে পড়লেন ব্রিটেনের রাজা কিং চার্লস থ্রি (Britain's King Charles III)। অস্ট্রেলিয়ার এক আইনপ্রণেতা (Indigenous independent Senator) রাজাকে উদ্দেশ্য করে বলেন, "আমাদের জমি ফিরিয়ে দিন। এই জমি আপনাদের নয়, আমাদের থেকে যা চুরি করেছেন, তা ফিরিয়ে দিন।"
১০০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া ব্রিটিশদের উপনিবেশ ছিল। ১৯০১ সালে স্বাধীন হয় অস্ট্রেলিয়া। যদিও এখনও খাতায় কলমে সে দেশের সর্বোচ্চ প্রধান হিসেবে রয়েছেন ব্রিটেনের রাজা। সোমবার সংসদে ৭৫ বছর বয়সি রাজা চার্লসকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন,অস্ট্রেলিয়ার সর্বোচ্চ প্রধান হিসেবে কোনও ব্রিটেনেক রাজাকে তাঁরা চান না।

চিৎকার করে এদিন সংসদে উপনিবেশ বিরোধী স্লোগান দেন সংসদের নির্দল সদস্য লিডিয়া থর্প (Lidia Thorpe)। অস্ট্রেলিয়ারই ভূমিকন্যা সে। রাজা চার্লস সংসদের কক্ষে পৌঁছতেই লিডিয়া চিৎকার করে বলতে থাকেন, যা চুরি করেছেন ফিরিয়ে দিন। এরপরই থর্পকে সংসদ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর কিং চার্লস শান্তভাবে বলতে শুরু করলে নিরাপত্তারক্ষীরা থর্পকে থামান।
এদিন প্রধানমন্ত্রী আলবানিজ় বলেন, "অস্ট্রেলিয়ানদের প্রতি আপনি শ্রদ্ধা দেখিয়েছেন। কিন্তু রাজার ভূমিকা এখানেই শেষ হওয়া দরকার। অস্ট্রেলিয়ার মাথায় দেশেরই সর্বোচ্চ প্রধানের থাকা দরকার। কোনওকিছুই স্থায়ী হতে পারে না।" পাল্টা প্রধানমন্ত্রীকেই তোপ দাগের অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা পিটার ডাটন।
এদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন অস্ট্রেলিয়ার ৬ রাজ্যের সরকারের প্রধানরাও। দেশের মাথায় দেশেরই কেউ থাকুক বলে দাবি তাঁদেরও। সোমবার সংসদে একাধিক গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দিয়ে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
অষ্ট্রেলিয়ার সংসদে এদিন চরম হেনস্থার শিকার হতে হয় রাজা চার্লসকে। ক্যানসার আক্রান্ত চার্লস এখন অনেকটাই সুস্থ। এদিন বক্তব্যের শুরুতে তিনি অস্ট্রেলিয়াবাসীকে ধন্যবাদ জানান। দেশের ঐতিহ্য ধরে রাখার জন্যে ধন্যবাদ জানান তিনি। যদিও রাজার শাসনের অবসান সম্পর্কে কিছু বলেননি তিনি। এর আগে ২০১১ সালে রাজা চার্লসের মা প্রয়াত কুইন এলিজাবেথ টু অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন।












Click it and Unblock the Notifications