Joe Biden: কুর্সি ছাড়ার আগে ক্ষমতার বেনজির প্রয়োগ, ট্রাম্পের শপথের আগে বড় কাজ সারলেন বাইডেন!

Joe Biden: মেরেকেটে আর কিছু সময় বাকি। মার্কিন প্রেসিডেন্টের (US President) কুর্সি ছেড়ে দিতে হবে জো বাইডেনকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে যাওয়ার আগে নিজের প্রেসিডেন্ট পদ প্রদত্ত ক্ষমতার নজিরবিহীন প্রয়োগ করলেন জো বাইডেন। প্রাক্তন কোভিড-১৯ উপদেষ্টা অ্যান্থনি ফাউচি (Anthony Fauci) ও অসরপ্রাপ্ত সেনাকর্তা মার্ক মিলিকে (Mark Miley) আগাম রক্ষাকবচ দিলেন বাইডেন।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের দাবি করেছিলেন তারা। ট্রাম্পের প্রথম শাসনকালে অতিমারীর সময় রিপাবলিকানদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন ফাউচিও। আর তাই ট্রাম্প ক্ষমতায় আসার পর ফাউচি ও মিলির উপর রাজনৈতিক মদতপুষ্ট শাস্তি আরোপ করা হতে বলে আশঙ্কা।

Biden

পদ ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগে তাই দুই কোভিড যোদ্ধাকে বেনজির ক্ষমতা প্রয়োগ করে রক্ষাকবচ দিয়ে গেলেন বাইডেন। একইসঙ্গে ২০২১ সালে ক্যাপিটলে ওই হামলার ঘটনায় তদন্তকারী হাউস কমিটির সদস্য, কর্মী ও সাক্ষীদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন।

এদের সকলকেই কোভিড যোদ্ধা বলে উল্লেখ করে বাইডেন বলেন, "মানুষের জন্য কাজ করেছেন এই কর্মচারীরা। মর্যাদার সঙ্গে দেশের সেবা করেছেন। তাই অযাচিত টার্গেট হয়ে রাজনৈতিক মদতপুষ্ট শাস্তি পাওয়ার যোগ্য নন এনারা।"

এক বিবৃতিতে বাইডেন জানান, "আমি আইনের শাসনি বিশ্বাসী। আশা করছি, বিচার ব্যবস্থা মজবুত থাকবে। তবে বর্তমানে ব্যতিক্রনী পরিস্থিতি তৈরি হয়েছে। তাই চুপ করে বসে থেকে বিবেকের সঙ্গে প্রতারণা করতে পারব না।"

উল্লেখ্য, দেশে কোভিড চলাকালীন লড়াইয়ের অন্যতম মুখ ছিলেন ফাউচি। কিন্তু ট্রাম্পের প্রথম শাসনকালে রোগ মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে রিপাবলিকানদের রোষানলে পড়েন তিনি। এমনকী ট্রাম্পের আস্থাভাজন ইলন মাস্কও ফাউচির বিরুদ্ধে শাস্তি দাবি করেন।

মার্ক মিলিকে নিয়েও ক্ষুব্ধ ট্রাম্প। সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রাক্তন সেনাকর্তা মিলি বলেছিলেন, ট্রাম্প মনের দিক থেকে একজন স্বৈরাচারী ও এই দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। পাল্টা নিশানা করে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে লিখেছিলেন, সময় এলে এর শাস্তি মৃত্যু হবে।

এদিন মিলি ও ফাউচি-সহ বাকিদের রক্ষাকবচ দিয়ে বাইডেন লেখেন, "যুক্তিহীন ও রাজনৈতিক সমীকরণ দ্বারা প্রভাবিত তদন্তে জনজীবনে মারাত্মক প্রভাব পড়ে। যাদের টার্গেট করা হয়, তাদের পরিবারেরও নিরাপত্তা আপোস হয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+