মোদীর পাশে বাইডেন, কোভিড বিদ্ধস্ত ভারতকে ৪ কোটি মার্কিন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

মোদীর পাশে বাইডেন, কোভিড বিদ্ধস্ত ভারতকে ৪ কোটি মার্কিন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

জুনের শুরুতেই ভারতকে কোভিড ভ্যাকসিন সাহায্য দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয় আমেরিকা। সম্প্রতি মহামারী বিদ্ধস্ত ভারতের পাশে আবারও ত্রাতার ভূমিকায় বাইডেন। করোনা মোকাবিলায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আগাম উন্নত করার লক্ষ্যে অতিরিক্ত ৪.১ কোটি মার্কিন ডলার অর্থসাহায্যের বার্তা দিল আমেরিকা। এর ফলে ভারতকে আমেরিকার অর্থসাহায্যের পরিমাণ সবমিলিয়ে দাঁড়াল প্রায় ২০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি।

বন্ধুর পাশে বন্ধু

বন্ধুর পাশে বন্ধু

দ্বিতীয় ঢেউয়ের জোয়ারে গত এপ্রিল-মে মাস জুড়ে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গড়ে তিন লক্ষের আশেপাশে। এমতাবস্থায় অক্সিজেন ও করোনা শয্যার সঙ্কটে দিশেহারা হয়ে পড়ে গোটা দেশ। সোমবার আমেরিকার আন্তর্জাতিক উন্নতি বিভাগের (ইউএসএইড) তরফে জানান হয়, "কঠিন সময়ে আমেরিকার পাশে ছিল ভারত। বর্তমানে কোভিড বিদ্ধস্ত ভারতকে যথাসাধ্য সাহায্য করবে আমেরিকা।" স্বভাবতই ইউএসএইডের এহেন উদ্যোগ যে ভারতকে অনেকটাই স্বস্তি দেবে, তা বলাই বাহুল্য।

 স্বাস্থ্য তথ্য ক্ষেত্রে একত্রে কাজ করবে ভারত-আমেরিকা

স্বাস্থ্য তথ্য ক্ষেত্রে একত্রে কাজ করবে ভারত-আমেরিকা

প্রত্যন্ত এলাকায় কোভিড পরীক্ষা এবং মহামারী আবহে নাগরিকদের মনোচিকিৎসা সম্পর্কিত নানা বিষয়ে ভারতের পাশে দাঁড়াবে ইউএসএইড। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অধীন এই সংস্থা ইতিমধ্যেই নানা দেশের তহবিলে সাহায্য করেছে। আন্তর্জাতিক সূত্রে খবর, এই সংযোগের ফলে স্বাস্থ্য তথ্য ক্ষেত্র, বৈদ্যুতিন স্বাস্থ্য তথ্য কাঠামো, টিকা গবেষণা ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত বেসরকারি ক্ষেত্রে একত্রে কাজ করবে ভারত-আমেরিকা। পাশাপাশি ২,১৪,০০০ প্রথম সারির স্বাস্থ্যকর্মীর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪.২ কোটি ভারতীয়কে সাহায্য করার নজির রয়েছে ইউএসএইডের, এমনই জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।

কোন খাতে আসছে সাহায্য ?

কোন খাতে আসছে সাহায্য ?

এ বছরের ১১ই মার্চ মার্কিন উদ্ধার কৌশল আইন, ২০২১-এর সম্মতিপত্রে সই করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সূত্রের খবর, এই আইনের বলে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য কোভিড আক্রান্ত দেশগুলিকে মোট ৩০কোটি মার্কিন ডলারেরও বেশি আর্থিক সাহায্য করতে চলেছে আমেরিকা। শুধুমাত্র নিজ উদ্যোগে মার্কিন বাণিজ্যমন্ত্রক প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার সংগ্রহ করে ভারতের হাতে তুলে দিয়েছে বলে খবর আন্তর্জাতিক সূত্রে। গত মে মাসে ১০কোটি মার্কিন ডলার সাহায্যের পর এই ঘোষণা যে নিঃসন্দেহে মোদী সরকারের কাছে স্বস্তিদায়ক, তা স্পষ্ট।

 ভারতকে ১,০০০ অক্সিজেন কনসেনট্রেটর প্রদান মার্কিন বাণিজ্যমন্ত্রকের

ভারতকে ১,০০০ অক্সিজেন কনসেনট্রেটর প্রদান মার্কিন বাণিজ্যমন্ত্রকের

গত ৩রা জুন প্রকাশিত বিবৃতি অনুসারে, ভারতকে প্রায় ১২০টি ভেন্টিলেটর ও ১,০০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর বন্দোবস্ত করে মার্কিন বাণিজ্যমন্ত্রক। পাশাপাশি আমেরিকা প্রদত্ত ২.৫কোটি টিকা ডোজের মধ্যে যে একটা বড়ো অংশ ভারতে আসবে, তা স্পষ্ট মার্কিন আধিকারিকদের কথাতেই। অন্যদিকে সরাসরি সাহায্য হোক বা হু-এর কোভ্যাক্স ব্যবস্থা, দুই ক্ষেত্রেই নথিভুক্ত ভারতের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+