আফগানিস্তানের তালিবান সঙ্কটের জের, বাইডেনের উপর ভরসা হারাচ্ছেন আমেরিকানরা
আফগানিস্তানের তালিবান সঙ্কটের জের, বাইডেনের উপর ভরসা হারাচ্ছেন আমেরিকানরা
ইঙ্গিত মিলছিল গত কয়েক মাস ধরেই। এবার একাধিক সমীক্ষায় উঠে আসা পরিসংখ্যানে সত্যি হচ্ছে সেই জল্পনাই। সহজ কথায় আফগানিস্তান সঙ্কটের জেরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর থেকে ভরসা হারাচ্ছে আমেরিকা। সম্প্রতি মেরিস্ট ন্যাশনাল পল নামে একটি সংস্থা সম্প্রতি একটি সমীক্ষা চালায় আমেরিকানদের মধ্যে। আর তাতে উঠে এল চমকপ্রদ তথ্য।

ভরসা উঠছে বাইডেনের উপর
মেরিস্ট ন্যাশনাল পলের সমীক্ষায় দেখা যাচ্ছে এক ধাক্কায় বাইডেনের জনপ্রিয়তা কমেছে ৪৩ শতাংশ। যা মার্কিন প্রেসিডেন্টদের জনপ্রিয়তার ইতিহাসে সবচেয়ে কম বলেই দাবি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সময় বাইডেনের যে জনপ্রিয়তা ছিল, এখন আর তা নেই। সমীক্ষা বলছেন ৫৬ শতাংশ আমেরিকান বর্তমানে বাইডেনের বিদেশনীতিকে দায়ী করেছেন। আবার ৬১ শতাংশ মানুষ মনে করছেন, আফগানিস্তান থেকে সেনা তোলা উচিত হয়নি আমেরিকার।

কী বলছেন আমেরিকানরা
অন্যদিকে প্রায় ৭১ শতাংশ মানুষ আবার এই ঘটনাকে আমেরিকার ব্যর্থতা বলে মনে করেছেন। ৩৭ শতাংশ মানুষ সেনা ফিরিয়ে নিয়ে আসাকে সমর্থন করেছেন। ৩৮ শতাংশ বলেছেন, কিছু সেনা আফগানিস্তানে রাখা উচিত ছিল। ৫ শতাংশ বলেছেন আফগানিস্তানে আরও সেনা পাঠানো উচিত। তবে ২৯ শতাংশ মানুষ মনে করেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সামলানো আমেরিকার কর্তব্য। তা না করে সেনারা ঘরে ফিরতেই পড়েছে বাইডেনের জনপ্রিয়তা।

মুক্ত বিহঙ্গের মতো দাপট দেখাচ্ছে তালিবানিরা
এদিকে আফগানিস্তানে এখন ঠিক যেন মুক্ত বিহঙ্গের মতো নিজেদের দাপট দেখাচ্ছে তালিবানিরা। অনেক জয় পরাজয় পেরিয়ে, তালিবানরা নিজেদের মেজাজেই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ। মার্কিন সেনা প্রত্যাহারের পর জোরকদমে শুরু হয়ে গিয়েছে সরকার তৈরির কাজ। এই পরিস্থিতিতে নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন সুদূর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এদিকে আফগান সঙ্কট মাথাচাড়া দিতেই ইতিমদ্যেই বাইডেনকে বেশ কয়েকবার আক্রমণ করে ফেলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পপুলারিটি ইনডেক্সেও কার্যত একই ফল
এদিকে একাধিক পপুলারিটি ইনডেক্সেও কার্যত একই ফল এসেছে। সামগ্রিক ভাবে দেখা যাচ্ছে উপোরিউক্ত সমস্ত কারণের জন্য বাইডেনের জনপ্রিয়তা কমেছে প্রায় ৪৯.৯ শতাংশ। পপুলারিটি ইনডেক্সেও কার্যত একই ফল এসেছে। সামগ্রিক ভাবে দেখা যাচ্ছে উপোরিউক্ত সমস্ত কারণের জন্য বাইডেনের জনপ্রিয়তা কমেছে প্রায় ৪৯.৯ শতাংশ। সেখানে কয়েকদিন আগেই প্রকাশিত RealClearPolitics-র রিপোর্ট আবার বলছে এই হার আদপে ৪৯.৬ শতাংশ।












Click it and Unblock the Notifications