লস অ্যাঞ্জেলেসের শহরের মেয়রকে ভারতের নতুন রাষ্ট্রদূত মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট
ভারতের নতুন রাষ্ট্রদূত মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরিক গারসেটির নাম মনোনয়ন করেছেন তিনি। এই এরিক গারসেটি বর্তমানে লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র। সেনেটের সমর্থন থাকলে কেনেথ জাস্টারের জায়গায় তিনিই হবে ভারতের মা
ভারতের নতুন রাষ্ট্রদূত মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরিক গারসেটির নাম মনোনয়ন করেছেন তিনি। এই এরিক গারসেটি বর্তমানে লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র। সেনেটের সমর্থন থাকলে কেনেথ জাস্টারের জায়গায় তিনিই হবে ভারতের মার্কিন রাষ্ট্রদূত।

আগে মনে করা হয়েছিল এরিক গারসেটিকে নিজের ক্যাবিনেটে নিতে পারেন বাইডেন। অনেকে ভেবেছিলেন তিনিই হবে আমেরিকার হাউজিং সেক্রেটারি। কারণ উপ রাষ্ট্রপতির দৌড়ে যে কমিটি কমলা হ্যারিসকে বেছে নিয়েছিল, সেই কমিটিতে ছিলেন এই এরিক গারসেটি।
তাঁকে রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত করা হলে তা ভারতের জন্যে তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউজের সঙ্গে তাঁর বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। ফলে নয়াদিল্লির জন্য গুরুত্ব বাড়তে পারে। পাশাপাশি ভারতকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেটাই বুঝিয়ে দিয়েছেন বাইডেন।
১২ বছর লস অ্যাঞ্জেল শহরের সিটি কাউন্সিলে দায়িত্বে ছিলেন এরিজ গারসেটি। এরপর ২০১৩ সাল থেকে তিনি লস অ্যাঞ্জেলসের মেয়র হন পদে নিযুক্ত রয়েছেন। প্যারিস পরিবেশ চুক্তির সময় এরিকের কূটনৈতিক দক্ষতা নজর কেড়েছিল।
শুধু তাই নয়, ১২ বছর আমেরিকার প্যাসিফিক ফ্লিটের গোয়েন্দা অফিসার হিসেবে কাজ করেছেন। এদিকে ভারত ছাড়াও বাংলাদেশ, চিলি ও ফ্রান্সের জন্যও মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করেছেন বাইডেন।
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাস, ফ্রান্সের জন্য ড্যানিস ক্যাম্পবেল, চিলির জন্য বার্নাডেট মিহানের নাম বেছে নিয়েছেন তিনি। এখন সেনেটের অনুমোদনের অপেক্ষা। তারপরই রাষ্ট্রদূতের নামে শিলমোহর পড়বে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications