Bangaldesh Clashes: হঠাৎ তৎপরতা ভারত সীমান্তে! 'হাই-অ্যালার্ট' জারি করল বিজিবি
Bangaldesh Clashes: উত্তাল বাংলাদেশ। একের পর এক মৃত্যু। সেনার শাসনে দেশ। কিন্তু এরপরেও সংঘাত সামাল দেওয়া সম্ভবত হচ্ছে না। এই পরিস্থিতি ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। প্রত্যেক জায়গায় বিএসএফের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
একদিকে যেমন জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনই নজরদারিতে প্রযুক্তির ব্যবহার করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আর এর মধ্যেই যশোরের শার্শার বেনাপোলসহ সমস্ত সীমান্তে সতর্কতা জারি (High Alert) করল বর্ডার গার্ড বাংলাদেশ (border guard bangladesh)। মঙ্গলবার রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে (Bangaldesh Clashes)।

হঠাত কেন এমন বাড়াবাড়ি? জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আপাতত আশ্রয় নিয়েছেন। এরপরেই তাঁর মন্ত্রিপরিষদের একাধিক সদস্য দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি অশান্ত বাংলাদেশের সুযোগে অপরাধী কিংবা দুষ্কৃতিরা ভারতে ঢুকে যেতে পারে।
আর তা যাতে না পারে সেজন্য নিরাপত্তায় বিজিবি জোর দিয়েছে বলে খবর। বেনাপোলসহ যশোরের সীমান্ত এলাকায় নজরদারি বিজিবি (border guard bangladesh) বাড়িয়েছে বলে খবর। বিজিবিকে উদ্ধত করে বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, যশোর ৪৯ বিজিবির আওতাধীন ভারতের সঙ্গে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সমস্ত চেকপোস্টেই জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি কাউকে সীমান্ত এলাকার আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে বিজিবি।
শুধু তাই নয়, রাতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিতে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আধিকারিক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে শীর্ষ আধিকারিকদের নির্দেশে। আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই তৎপরতা থাকবে বলেও জানিয়েছেন সাইফুল্লাহ সিদ্দিকী।
অন্যদিকে এখনও অশান্ত বাংলাদেশ। বিভিন্ন জায়গা থেকে অশান্তির (Bangaldesh Clashes) খবর এখনও আসছে। যদিও আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু শান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে মানুষকে কোনও রকমে গুজবে কান না দেওয়ারও আবেদনও জানিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications