মোবাইল কেনার কথা ভাবছেন কি! তার আগে দেখেনিন '১৮ সাল মাত করেছে কোন স্মার্টফোনগুলি
সামনেই কি মোবাইল কেনবার জন্য পরিকল্পনা করছেন? তবে তার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারেন ২০১৮ সালের সেরা ফোনের তালিকায়। একাধিক নামী ব্র্যান্ড রয়েছে এই তালিকায়।
সামনেই কি মোবাইল কেনবার জন্য পরিকল্পনা করছেন? তবে তার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারেন ২০১৮ সালের সেরা ফোনের তালিকায়। একাধিক নামী ব্র্যান্ড রয়েছে এই তালিকায়। বছরভর নিজের স্টাইলিশ লুক-এ যেসমস্ত ফোন নজর কেড়েছে তা দেখে নিন।

স্যামসং গ্যালাক্সি এস ৯
গত বছরে সবচেয়ে নজর কাড়া সাফল্য দেখেছে স্যামসং গ্যালাক্সি এস নাইন। এই মুহুর্তে সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন হিসাবে নাম উঠে আসেছে এর। ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি ও প্রাইমারি ক্যামেরা ১২ এমপি। প্রসেসার থেকে ব্যাটারি ব্যাক আপ-এও এই ফোন এগিয়ে।

অ্যাপেল আই ফোন এক্স
অ্যাপেলের আইফোন এক্সও ২০১৮ সালের বেশ নজর কেড়েছে। স্টোরেজ থেকে ক্যামেরা সমস্ত কিছুতেই এই ফোন গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মনে করা হচ্ছে দেশের অন্যকম সেরা ফোন এটিই।

হুয়াওয়ে পি ২০ প্রো
এই ফোনটির বিশেষত্ব হল এই এর ফিনিশিং নজর কাড়া। মেটাল ফ্রেম, আর ক্যামেরার চাকচিক্য নজর কেড়েছে এই ফোনটির। ব্যাক ক্যামেরায় ৩ টি ভিন্ন লেন্স মন জর করে বহু গ্রাহকের।

স্যামসং গ্যালাক্সি এস ৯+
সামনে থেকে এই ফোনের চাকচিক্য নজর কাড়া। এই ফোনটি দেখতে অত্যন্ত সুন্দর। তবে স্টোরেজ ও ডিসপ্লেও মন কেড়েছে অনেকেরই।

নোকিয়া ৮ সিরোক্কো
নোকিয়ার ৮ সিরোক্কো মনে করিয়ে দেয় নোকিয়ার ফোনগুলির বিশেষ নক্সার কথা! স্টেইনলেস স্টিলের মোড়কে এই ফোন অত্যাধুনিক প্রযুক্তিতে মাত করে দিয়েছে গোটা ২০১৮ সাল।

ওয়ান প্লাস ৬
২০১৮ সালে ওয়ানপ্লাস ৬ বাজারে আসতেই তা সাড়া ফেলে দেয়। ডিসপ্লে থেকে , ডুয়েল ক্যামেরা, ফোনের গ্লাসবডি, এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এই ফোন বাজার মাতিয়ে রেখেছে।

জিওমি এমআই মিক্স ২
বাজারে আসার সঙ্গে সঙ্গে জিওমি এমআই মিক্স ২ সেভাবে সাড়া ফেলতে না পারলেও , পরের দিকে বাণিজ্য়িক দিক থেকে লাভের দিকে এগোতে থাকে এই ফোনটি। অক্টা প্রসেসর থেকে ডিসপ্লে সমস্ত কিছুতেই নজর কাড়তে থাকে জিওমির এই ফোন।

অনর ১০
অনর এর এই ফোন বাজারে আসতেই তা ঘিরে সোরগোল পড়ে যায়। ফোনের ডিসপ্লে-তে কাঁচের অসামান্য় ব্যবহার অনর ১০ -কে আরও অসাধারণ করে তুলেছে। একাধিক উপাদান নিয়ে এগিয়ে চলেছে গ্রাহকদের মন জয়ের পথে।

নোকিয়া ৭ প্লাস
২০১৮ সালের অন্যতম সুন্দর দেখতে নোকিয়া ফোন হল নোকিয়া ৭ প্লাস। ভালো নক্সার ফোন বলতে যা বোঝায় তা নোকিয়া ৭ প্লাস। যেমন ক্যামেরা, তেমনই ভালো এর ব্যাটারি ব্যাক আপ।

মোটো এক্স ৪
নএখনকার সময়ে সেভাবে মোটোরোলার সেই ঐতিহ্যশালী মডেল দেখা যায়না। তবে মোটো এক্স ৪ বেশ হ্যান্ডি। ৫.২ ইঞ্চির ডিসপ্লে এই ফোনের অন্যতম ইউএসপি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications