দুর্নীতিতে জর্জরিত মোদীর পরম বন্ধু, ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম বন্ধু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রাণের বন্ধুই বলা যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম বন্ধু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রাণের বন্ধুই বলা যায়। ফ্রেন্ডশিপ ডে-তে নেতানিয়াহু মোদীকে বন্ধুত্বের শুভেচ্ছা জানাতে ভোলেন না। মোদীর এই পরম বন্ধু যে চরম দুর্নীতিতে জর্জরিত তা প্রকাশ্যে এসে গিয়েছে। ক্ষমতা প্রায় যায় যায় অবস্থা।

চরম রাজনৈতিক অস্থিরতা চলছে এখন ইজরায়েলে। সংখ্যা গরিষ্ঠতার অভাবে গতি চ্যূত হতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম বন্ধু ইজরােয়লের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনটি পৃথক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারী ধারায় মামলা দায়ের করেেছন ইজরায়েসের অ্যাটর্নি জেনারেল। নির্বাচনের ছিক আগেই সেই তিনটি মামলার শুনানি হতে চলেছে।
আর তিন সপ্তাহ পরেই ইজরায়েলে ভোট। সেকারণেই ভারত সফর বাতিল করেছিলেন নেতানিয়া হু। সেকথা মোদীকে জানিয়েছেনও তিনি। এপ্রিলে শুনানি হওয়ার কথা ছিল এই তিনটি মামলার। কিন্তু সেসময় জনপ্রিয়তার প্রভাব খাটিয়ে পিছিয়ে দিয়েছিলেন মামলার শুনানি। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ রয়েছে।
এপ্রিলের ভোটের আগে না পারলেও এবার কোমড় বেঁছে নেমেছেন তাঁর বিরোধীরা। যেভাবেই হোক নেতানিয়াহুকে দোষী প্রমাণ করতে চান তাঁরা। এপ্রিলের ভোটের পর সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি নেতানিয়া হু। সেকারণেই আবার ভোট হতে চলেছে। কিন্তু এবার জনপ্রিয়তায় অনেকটাই ভাঁটা পড়েছে। এবার সে সুযোগটাই নিতে চান বিরোধীরা। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন তাঁর কাছে নেতানিয়া হুর বিরুদ্ধে করা মামলার একাধিক প্রমাণ রয়েছে। কাজেই কোনও ভাবেই আর তাঁকে বাঁচতে দেওয়া যাবে না।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথম অভিযোগটি হল জনগণের অর্থের অপব্যবহার। তাঁর স্ত্রী সারা সরকারি তহবিলের টাকা বিলাস বহুল জীবন যাপন করেন একথা সকলেই প্রায় জেনে গিয়েছেন। সারা সরকারি অর্থ নয়ছয় করাই নয় ঘুষ নেওয়া, প্রতারণা করা সহ একাধিক কাণ্ড ঘটিয়েছেন।
নেতানিয়াহু বিরুদ্ধে প্রথম বড় অভিযোগ হল টেলিকম কোম্পানিতে সুবিধা পাইয়ে দেওয়া। কয়েক হাজার কোটি টাকার ঘুষ নিয়ে বেজেক টেলিকম কোম্পানিকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি। নেতানিয়াহুর দুই প্রাক্তন সহকারী এই ঘটনায় জড়িত ছিলেন। তাঁদের গ্রেফতারের পরে সত্যিটা ফাঁস হয়ে যায়।
প্রচুর টাকার মূল্যের উপহার নেওয়া। সূত্রের খবর নেতানিয়া হু নাকি হলিউডের মোগুল আরনন মিলচান এবং অস্ট্রেলিয়ার ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকে ৩০০,০০০ মার্কিন ডলারের উপহার নিয়েছিলেন। এই উপহারের পরিবর্তে বেশ কিছু সুূবিধা পাইয়ে দিয়েছিলেন তাঁদের।
সংবাদ মাধ্যমকে ঘুষ দেওয়ারও অভিযোগ করেছে নেতানিয়া হুর বিরুদ্ধে। পুলিস জানিয়েছে তিনি নাকি বিরোধীদের খাটো করে দেখানোর জন্য ইজরায়েলের জনপ্রিয় সংবাদ পত্রের সম্পাদককে মোটা টাকার ঘুষ দিয়েছিলেন। জার্মান সাবমেরিন কেনায় দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications