নেপালে ১৫টি মানব খুলি সহ গ্রেফতার বাংলার বাসিন্দা

১৫টি মানব কঙ্কালের অংশ সমেত নেপালে ধৃত পশ্চিমবঙ্গের খরিবারি এলাকার এক বাসিন্দা। বুধবার এই খবর সামনে আসে।

কাঠমান্ডু, ৩ মে : ১৫টি মানব কঙ্কালের অংশ সমেত নেপালে ধৃত পশ্চিমবঙ্গের খরিবারি এলাকার এক বাসিন্দা। বুধবার এই খবর সামনে আসে।

পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম ভাগীরথ সিং, বয়স ৬৬ বছরের আশেপাশে। সোমবার রাতে কাঠমান্ডুর ঝাপা জেলার কাকরভিট্টা শুল্ক অফিসের সামনে সিকিওরিটি চেকের সময় তাকে আটক করা হয়। জেরার মুখে ভাগীরথ স্বীকার করেছে ১০০০ টাকার বিনিময়ে কঙ্কালের অংশ পাচার করছিল সে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই কঙ্কালের টুকরো সীমান্ত পার আনার জন্য তাকে টাকা দিয়েছে।

নেপালে ১৫টি মানব খুলি সহ গ্রেফতার বাংলার বাসিন্দা

পুলিশ সুপার শৈলেস থাপা জানিয়েছেন সম্ভবত তন্ত্র সাধনার জন্যই এই মানব কঙ্কাল পাচার করা হচ্ছিল। ভাগীরথের বিরুদ্ধে মানব শরীরের অংশ বয়ে আনার জন্য মামলা দায়ের করা হয়েছে।

এই প্রথমবার নয়, কাকরভিট্টা সীমান্ত থেকে এর আগেও বহুবার ভারতীয় ও নেপালি নাগরিকরা কঙ্কাল পাচার করতে গিয়ে ধরা পড়েছে। গত বছরই এক ব্যক্তি মানম কঙ্কালের মাথা -সহ গ্রেফতার হয়।

কাকরভিট্টা ক্রমেই মানব কঙ্কাল বা মানুষের হাড় পাচারের পরিবহন পথ হয়ে উঠছে। এই পথ ধরেই অসম, মেঘালয় ও মিজোরাম থেকে মানুষের খুলি, হাড়ের পাচার চলে।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+