এবার বিড়ালের শরীরেও মিলল করোনার নজির, তাজ্জব চিকিত্সকদের একাংশ
করোনার প্রকোপ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এবার বাদ পড়ল না বিড়ালও। বেলজিয়ামে এবার এক বিড়ালের শরীরেও মিলল করোনা ভাইরাসের হৃদিশ।

বিড়ালের শরীরেও মিলল করোনার নজির
সূত্রের খবর, বেলজিয়ামে তার মালিকের দ্বারা আক্রান্ত হয় বিড়ালটি। শুক্রবার, বিড়ালের লালারস পরীক্ষার পর এমনটাই জানায় বেলজিয়ামের স্বাস্থ্যদপ্তর। পোষ্য আক্রান্তের ঘটনা বেশ বিরল,এবং পোষ্যদের থেকেও এই রোগ ছড়ানোর বিশেষ ঝুঁকি নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

ভাইরাস মানুষ দ্বারা প্রাণীদের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে
আগে লাইজের পশুচিকিৎসালয়ের গবেষকরা পরীক্ষা করার জন্য হংকংয়ের একজন আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে নিয়ে আসেন ১৭টি কুকুর ও ৮টি বিড়ালকে। যাদের মধ্যে ২টি কুকুরের শরীরে মিলেছে কোভিড-১৯ এর নজির। এই প্রসঙ্গে ডাক্তার এমানুয়েল আন্দ্রে বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা আক্রান্ত মানুষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের ফলে ঘটেছে৷

কী হতে পারে পোষ্যদের লক্ষণ?
হংকংয়ের কুকুরের কোনোও লক্ষণ দেখা যায়নি তবে বেলজিয়ামের বিড়াল শ্বাসকষ্ট এবং পাচনজনিত সমিস্যায় ভুগছিল। যদিও এই প্রসঙ্গে স্বাস্থ্যদপ্তরের এক কর্মকর্তা জানান," এখনো পর্যন্ত কোনও গৃহপালিত পোষ্য মানুষ বা অন্যান্য পোষা প্রাণীগুলির মধ্যে ভাইরাস সংক্রমণ করতে পারে এমন কোনও প্রমাণ নেই।"












Click it and Unblock the Notifications