রাশিয়ার সঙ্গে যৌথ টাস্ক ফোর্স গঠন করা হবে, ক্রেমলিন সেতু ধ্বংসের তীব্র প্রতিক্রিয়া বেলারুশের
রাশিয়ার সঙ্গে যৌথ টাস্ক ফোর্স গঠন করা হবে, ক্রেমলিন সেতু ধ্বংসের তীব্র প্রতিক্রিয়া বেলারুশের
শনিবার ক্রেমলিন ও রাশিয়ার সংযোগকারী সেতু ইউক্রেনের সেনাবাহিনী ধ্বংস করে দেয়। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। সোমবার ভোর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। অন্যদিকে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন যে রাশিয়া দেশটির পশ্চিম সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া হিসাবে একটি যৌথ সামরিক টাস্ক ফোর্স মোতায়েন করা হবে। ইউক্রেনে সামরিক অভিযানে বেলারুশ রাশিয়াকে সরাসরি সাহায্য করেছে। যার জেরে রাশিয়ার সঙ্গে বেলারুশ পশ্চিমি দেশগুলোর নিষেধাজ্ঞার তালিকায় চলে গিয়েছে।

কী বললেন বেলারুশের নেতা
আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, বেলারুশ ও রাশিয়ার সামরিক বাহিনী নিয়ে একটি যৌথ দল গঠন করা হবে। তা সীমান্তে মোতায়েন করা হবে। ক্রেমলিন ও রাশিয়ার সমযোগকারী সেতু ধ্বংসের পরে বেলারুশের তরফে এই প্রথম প্রতিক্রিয়া পাওয়া যায়। পাশাপাশি সোমবার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সমর্থন করেছে বেলারুশ। প্রসঙ্গত, উত্তর ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া বেলারুশে সেনা ও সামরিক সরঞ্জাম মজুত করত। সেখান থেকেই ইউক্রেনে হামলা করত। রাশিয়াকে সরাসরি সমর্থনের জন্য পশ্চিমি দেশগুলোর একাধিক নিষেধাজ্ঞা মুখে পড়তে হয়েছে বেলারুশকে। শুধু তাই নয়, রাশিয়াকে সমর্থনের জন্য ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুর পরে শেষকৃত্যে আমন্ত্রণ পায়নি বেলারুশ।

ক্রেমলিন ও রাশিয়ার সংযোগকারী সেতু ধ্বংস
শনিবারই ইউক্রেনের সেনারা তাদের বেশ কিছু অঞ্চল দখল করেছে। এরপরেই তারা ক্রেমলিন ও রাশিয়ার সংযোগকারী সেতু ধ্বংস করে দেয়। এই সেতুকে রাশিয়ার সামরিক বাহিনীর প্রতীক হিসেবে দেখা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করা হয়েছে। সোমবার ভোর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, ৭৫টি ক্ষেপণাস্ত্র রাশিয়া নিক্ষেপ করেছে। তারমধ্যে ৪১টি ক্ষেপণাস্ত্রকে ইউক্রেনের সেনাবাহিনী বাধা দিতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের জোড়াল হামলার দাবি পুতিন পন্থীদের
ইউক্রেনের ক্রেমলিন ও রাশিয়ার সংযোগকারী সেতু ধ্বংসের পরেই রুশ সেনারা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। এরপরেই সোমবার রুশ বাহিনী ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের সাংবাদিকরা ঘটনায় রুশ সেনাবাহিনীর প্রশংসা করে। রুশ সংবাদদাতারা জানিয়েছে, দীর্ঘ সামরিক হামলা সহ্যের পর অবশেষে রাশিয়ার সেনাবাহিনী পাল্টা আক্রমণ করেছে। ইউরোপের সব থেকে দীর্ঘতম এই সেতু আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্রেমলিনপন্থীদের উচ্ছ্বাস
শনিবারের হামলার পর সোমবার ভোর থেকে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, রাশিয়া ৭৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই ঘটনায় ক্রেমলিন ও পুতিনপন্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পুতিনপন্থী ক্রেমলিনের গভর্নর সের্গেই আকসিওনভ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সুসংবাদ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেন, 'আশা করব এই হারেই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা বজায় রাখবে।'












Click it and Unblock the Notifications