রাশিয়া-ইউক্রেন যু্দ্ধে চিনের জড়িয়ে থাকার বিষয়টি অস্বীকার করল বেজিং, রইল ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট

রাশিয়া-ইউক্রেন যু্দ্ধে চিনের জড়িয়ে থাকার বিষয়টি অস্বীকার করল বেজিং, রইল ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট

ইউক্রেনে যুদ্ধের জন্য চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া, রবিবার আমেরিকার একাধিক সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এবার বেইজিং সরাসরি এই প্রতিবেদনের বক্তব্যগুলিকে অস্বীকার করেছে৷ পরিবর্তে ইউক্রেন যুদ্ধে চিনের ভূমিকা নিয়ে বিদ্বেষমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ি করেছে চিন। এ নিয়ে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রইল পাঠকদের জন্য।

রাশিয়া-ইউক্রেন যু্দ্ধে চিনের জড়িয়ে থাকার বিষয়টি অস্বীকার করল বেজিং, রইল ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট

এক, চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেন ইস্যুতে চিনকে লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে আমেরিকা।

দুই, বেজিংয়ে চিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ের সময় এই মন্তব্য করা হয়েছে৷

তিন,বএর আগে, মার্কিন গোয়েন্দা আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধের জন্য চিনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে।

চার, ব্লুমবার্গ এক আমেরিকার আধিকারিককে উদ্ধৃত করে বলেছে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পরই সরঞ্জামের জন্য অনুরোধ করেছে৷ এটি নতুন নয় এবং রাশিয়ার পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছিল।

পাঁচ, ইউক্রেনে আক্রমণ করার জন্য চিন মস্কোর সরাসরি নিন্দা করতে অস্বীকার করেছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য বারবার ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণকে দায়ি করেছে।

ছয়, ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে, ইউক্রেনীয় এবং রাশিয়ান আলোচকরা সপ্তাহান্তে আবার কথা বলতে প্রস্তুত।

সাত, ইউক্রেনের পশ্চিমে একটি বিমানবন্দরে নতুন করে বিমান হামলা, রাজধানীর উত্তর-পূর্বে চেরনিহাইভে ভারী গোলাবর্ষণের এবং দক্ষিণের শহর মাইকোলাইভের উপর হামলার খবর পাওয়া গিয়েছে৷

আট, রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে কৃষ্ণ সাগরের বন্দর শহর মারিউপোলের ২৫০০ এরও বেশি বাসিন্দাকে হত্যা করা হয়েছে।

নয়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে যে শনিবার পর্যন্ত প্রায় ২.৭ মিলিয়ন মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে, তাদের মধ্যে প্রায় ১.৭ মিলিয়ন পোল্যান্ডে আশ্রয় নিয়েছে৷

দশ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ন্যাটোকে তার দেশের ওপর নো-ফ্লাই জোন আরোপ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছিলেন যে পোলিশ সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে একটি বিমান হামলার পর শীঘ্রই এর ন্যাটোর সদস্য দেশগুলিও রাশিয়ান বাহিনীর আক্রমণের লক্ষ্য হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+