US সফরের আগে, মোদীর ঘুম উড়িয়ে দেওয়ার ধমকি দিল খালিস্তানি জঙ্গিরা

US সফরের আগে, মোদীর ঘুম উড়িয়ে দেওয়ার ধমকি দিল খালিস্তানী জঙ্গিরা

চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর। তার আগেই মোদীকে আমেরিকায় নিদ্রাহীন রাত উপহার দেওয়ার হুমকি দিয়েছে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা৷ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে কোয়াড লিডারস সামিট এবং জাতিসংঘ সাধারণ পরিষদের মিটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময়-ই হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা!

US সফরের আগে, মোদীর ঘুম উড়িয়ে দেওয়ার ধমকি দিল খালিস্তানী জঙ্গিরা

কিন্তু কেন মোদী এলে বিক্ষোভ দেখানোর হুমকি দিয়েছে খলিস্তানিরা? সন্ত্রাসবাদী সংগঠনটির বক্তব্য বিক্ষোভের কৃষকদের বিরুদ্ধে হিংসার দায় রয়েছে মোদী সরকারের৷ খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন এসএফজে -এর জেনারেল কাউন্সিল গুরপাওয়ন্ত সিং পান্নুন বলেছেন তাঁরা আমেরিকায় প্রধানমন্ত্রী মোদীর রাতের ঘুম উড়িয়ে ছাড়বেন৷ অন্য দিকে গোয়েন্দা সূত্র বলছে খলিস্তানিদের সংগঠন এসএফজের আমেরিকাতে সেরকম কোনও প্রভাবই নেই। কিছুদিন আগে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে এদের প্রচারের উদ্দেশ্যে। যার মধ্যে বেশ কিছু সংখ্যক পাকিস্তানি, বেশিরভাগ আইএসআই এজেন্ট রয়েছে। এই গ্রুপটি কিছু অন্তত মানুষ জোগাড় করতে চাইছে যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করবে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই এই খলিস্তানি সন্ত্রাসবাদী সমর্থনের গ্রুপটি হোয়াটসঅ্যাপ আপত্তিকর বিষয়বস্তু আপলোড করেছে, ডার্ক ওয়েবেও ওয়েবসাইট খুলেছে এসএফজে। যদিও পোস্টগুলি আপলোডের সঙ্গে সঙ্গেই নামিয়ে নেওয়া হয়েছে৷

সম্পর্তি এরা বেশ কিছু টাকা পয়সা দিয়ে কৃষকদের মোদী ও ভারত বিরোধিতা এবং আন্দোলন করানোর চেষ্টা করছে৷ পাশাপাশি বেশ কিছু ভারতীয় যুবকযুবতীদের বিভিন্ন দেশে নাগরিকত্ব দেওয়ার টোপ দেখিয়ে ভারত-বিরোধী কার্যকলাপে উৎসাহিত করছে। এই গ্রুপটিকে কোন গুরুত্ব না দিয়ে শুধু পর্যবেক্ষনে রাখার কথা বলেছে বিশেষজ্ঞরা৷ ১০ জুলাই, ২০১৯-এ ভারত-বিরোধী কার্যকলাপের জন্য বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইনে ভারত সরকার শিখস ফর জাস্টিস বা এসএফজে-কে নিষিদ্ধ করেছিল।

২৪ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটনে কোয়াড্রিলেটেরাল ফ্রেমওয়ার্ক নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। যার আয়োজক হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাও এই সম্মেলনে যোগ দেবেন। এটিই চারটি দেশের নেতাদের নিয়ে আয়োজিত প্রথম কোয়াড্রিলেটেরাল সম্মেলন হতে চলেছে৷ মার্চ মাসে, জো বাইডেন ভার্চুয়াল ফরম্যাটে কোয়াড নেতাদের প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিলেন। এর এই কোয়াড্রিলেটেরাল ফ্রেমওয়ার্ক নিজেদের প্রচারের জন্য গুগল প্লে স্টোর ব্যবহার করার পরিকল্পনাও করেছিল। এবং সেই সময় অনলাইনে হওয়া সম্মেলনের বিষয়বস্তু গুগল প্লেস্টোরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছিল৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+