হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু বাস্কেটবল কিংবদন্তি কোব ব্রায়ান্টের
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু বাস্কেটবল কিংবদন্তী কোব ব্রায়ান্টের। মৃত্যু হয়েছে তাঁর মেয়ে গিয়ানারও। সব মিলিয়ে নয়জনের মৃত্যু হয়েছে ওই হেলিকপ্টার দুর্ঘটনায়। সেই তালিকায় রয়েছেন পাইলটও।
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু বাস্কেটবল কিংবদন্তী কোব ব্রায়ান্টের। মৃত্যু হয়েছে তাঁর মেয়ে গিয়ানারও। সব মিলিয়ে নয়জনের মৃত্যু হয়েছে ওই হেলিকপ্টার দুর্ঘটনায়। সেই তালিকায় রয়েছেন পাইলটও। জানিয়েছেন, লস অ্যাঞ্জেলয় কাউন্টি শেরিফ অ্যালেক্সভিল্লানুয়েভা।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, তারা ক্যালিফোর্নিয়ায় একটি টিম পাঠিয়েছে তদন্তের জন্য।
লস অ্যাঞ্জেলসের কাউন্টি ফায়ার চিফ ডেরিল ওসবে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছনো কঠিন। দুর্ঘটনার পরে সঠিকভাবে জানা যায়নি সেই হেলিকপ্টারে কতজন যাত্রী ছিলেন। হেলিকপ্টারটিতে ভার বেশি হওয়ার জন্যও দুর্ঘটনা কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।












Click it and Unblock the Notifications