জঙ্গি দমনে ইরাকে বিমান হামলার নির্দেশ বারাক ওবামার

ওবামা
ওয়াশিংটন, ৮ অগস্ট: ইরাকের উত্তরাংশে আকাশপথে হামলা চালাবে আমেরিকা। এই মর্মে নির্দেশ দিলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। তিনি বলেছেন, জঙ্গিদের কবল থেকে নিরীহ সংখ্যালঘু মানুষকে বাঁচাতে হস্তক্ষেপ করতে হচ্ছে।

ইরাকে বেশ কিছুদিন ধরে চলছে আইসিস জঙ্গিদের তাণ্ডব। দেশের বিস্তীর্ণ অংশ এখন তাদের দখলে। অভিযোগ, সংখ্যালঘু খ্রিস্টানদের ওপর অত্যাচার করছে জঙ্গিরা। খ্রিস্টান মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, পুরুষদের খুন করা হচ্ছে, লুঠপাট হচ্ছে বাড়িঘর। এই অবস্থায় পশ্চিমী শক্তির হস্তক্ষেপ প্রার্থনা করেছিল ইরাক সরকার। দেরিতে হলেও নড়চড়ে বসল আমেরিকা।

"ট্যুডে আমেরিকা ইজ কামিং টু হেল্প" অর্থাৎ আজ আমেরিকা আসছে সাহায্য করতে। এই মর্মে সংবাদমাধ্যমে বার্তা দিয়েছেন বারাক ওবামা। ২০১১ সালের শেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ায় পর এটাই সেখানে সবচেয়ে বড় সামরিক অভিযান হতে চলেছে। তিনি বলেন, ইতিমধ্যে উত্তর ইরাকে বিমান থেকে খাবার, জল, ওষুধ ইত্যাদি ফেলা হচ্ছে। এটা সাধারণ মানুষের জন্য। এ বার বোমা ফেলা হবে, জঙ্গিদের জন্য।

তবে তিনি স্পষ্ট করে দেন, এই বিমান হামলা সাময়িক। ইরাকে ফের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। স্থলপথে জঙ্গি দমনের কাজ ইরাক সরকারকেই করতে হবে। যদিও দরকারি সাহায্য দিতে প্রস্তুত ওয়াশিংটন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+