নতুন টুইটার অ্যাকাউন্ট বারাক ওবামার, কয়েকঘণ্টায় ফলোয়ার ১৬ লক্ষ

ওয়াশিংটন, ১৯ মে : দীর্ঘ ৬ বছর বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান হিসাবে কাজ করার পর এই প্রথম নিজের টুইটার অ্যাকাউন্ট খোলার অনুমতি পেলেন বারাক ওবামা। গতকাল এই অ্যাকাউন্ট থেকে প্রথম টুইট করেন তিনি।

তাঁর শাসনকালের আর মাত্র ২ বছর বাকী রয়েছে, তার আগে এই টুইটার অ্যাকাউন্ট খোলার আলাদা কোনও তাৎপর্য রয়েছে কিনা তা সময়ই বলবে তবে ওবামা ভক্তরা কিন্তু যারপরনাই খুশি।

নতুন টুইটার অ্যাকাউন্ট বারাক ওবামার, কয়েকঘণ্টায় ফলোয়ার ১৬ লক্ষ


অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামার ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ হয়ে গিয়েছে। প্রতি মুহুর্তেই বেড়ে চলেছে এই সংখ্যাটা। নিজের অ্যাকাউন্টে ৬৫ জনকে ফলোও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে @Barack Obama নামে একটি টুইটার হ্যান্ডল ছিল। তবে সেটা সরকারিভাবে পরিচালনা করা হতো। তবে এটা একেবারেই ওবামার নিজস্ব। টুইটার হ্যান্ডলটির @POTUS নাম দিয়েছেন ওবামা।

অ্যাকাউন্ট খোলার পর সঙ্গে সঙ্গে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্বামীকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে রাষ্ট্রপতি হিসাবে ওবামার মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি এই টুইটার হ্যান্ডলটি ব্যবহার করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+