নয়া রেকর্ড করে গিনেস বুকে নাম তুললেন বারাক ওবামা
ওয়াশিংটন, ২০ মে : টুইটারে নতুন অ্যাকাউন্ট খুলেই বাজিমাত করলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। মাত্র পাঁচ ঘণ্টায় ১০ লক্ষ ফলোয়ার জুটে যায় তাঁর। ফলে একইসঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি।
ওবামার মতো এত তাড়াতাড়ি কেউই ১০ লক্ষ ফলোয়ারে পৌঁছতে পারেননি। তাঁর আগে এই রেকর্ডটি ছিল অভিনেতা রবার্ট ডোওনি জুনিয়রের। তবে তিনি সময় নিয়েছিলেন ২৩ ঘণ্টা ২২ মিনিট।

প্রসঙ্গত, সোমবার প্রথম নিজের টুইটার অ্যাকাউন্ট খোলার অনুমতি পান বারাক ওবামা। তারপর এই অ্যাকাউন্ট থেকে প্রথম টুইটও করেন তিনি।
অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামার ফলোয়ারের সংখ্যা হুড়মুড় করে বাড়তে থাকে।
এর আগে @Barack Obama নামে একটি টুইটার হ্যান্ডল ছিল। তবে সেটা সরকারিভাবে পরিচালনা করা হতো। তবে এটা একেবারেই ওবামার নিজস্ব। টুইটার হ্যান্ডলটির @POTUS নাম দিয়েছেন ওবামা।












Click it and Unblock the Notifications