ইউনূসের 'ঠান্ডা' করার চাবিকাঠি মোদীকে ট্রাম্প দিতেই ঘুরে গেল খেলা! জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ চান ওপারের উপদেষ্টা
India-Bangladesh Relations: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখোমুখি হতে চলেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা! আগামী রবিবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ওমানে উপদেষ্টা তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্করের বৈঠক হতে পারে বলে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোদীর উপর বড় দায়িত্ব চাপিয়ছেন। আর এরপরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদেশমন্ত্রী পর্যায়ের এই বৈঠক খুবই তাৎপর্যপপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের এক আধিকারিক জানিয়েছেন, ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। তার মাঝে আলাদা ভাবে তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। ওই আধিকারিকের কথায়, ৫ আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি এবং সম্পর্কের (India-Bangladesh Relations) অবনতি হয়েছে। এই অবস্থায় আলোচনা খুবই জরুরি বলে দাবি সে দেশের বিদেশমন্ত্রকে কর্মরত ওই আধিকারিকের।

তবে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে কোনও তথ্য দেননি ওই আধিকারিক। স্থানীয় সংবাদমাধ্যমকে শুধু জানিয়েছেন, , 'দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এ মুহূর্তে আমরা আলোচনার বিষয়গুলো নিয়ে কাজ করছি।' বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস আগেই বিদেশ সচিবকে বাংলাদেশ পাঠায় ভারত। সে দেশে দাঁড়িয়েই সম্পর্ককে ভালো রাখার কথা বলেন বিদেশ সচিব। এরপরেও একাধিক ইস্যুতে লাগাতার ভারতের দিকে আঙুল তুলছেন ইউনূস সরকারের মুখপাত্ররা।
শুধু তাই নয়, সীমান্তে বিএসএফ কাঁটাতার দেওয়া নিয়েও বিজিবির 'দাদাগিরি' সহ্য করেছে ভারত। এই অবস্থায় সে দেশের উপদেষ্টার মুখোমুখি হবেন জয়শঙ্কর। ফলে এই সমস্ত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি শেখ হাসিনা ইস্যুও বাংলাদেশ বিদেশমন্ত্রকের মন্ত্রীর সামনে তুলতে পারেন বলে খবর। শেষমেশ কি আলোচনা হয় আগামী রবিবার সেদিকেই নজর থাকবে বলে মনে করা হচ্ছে।
- India-Bangladesh Relations: বাংলাদেশ ইস্যুতে কী বললেন ট্রাম্প?
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানান, বাংলাদেশে যে সঙ্কট চলছে তাতে কোনও ভাবেই আমেরিকার ভূমিকা নেই। দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) এই বিষয়ে কাজ করছে। এমনকী শত বছর ধরে ভারত কাজ করছে বলে আমি জেনেছি। ফলে সঙ্কটজনক পরিস্থিতি মোদীর হাতেই ছাড়ছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই প্রেক্ষাপটে ওমানের বৈঠকে কি হয় সেটিও খুব গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications