ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, লকডাউনের মধ্যেই দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা
করোনা সংক্রমণ ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশে। এই অবস্থায় লকডাউনের মেয়াদ ৩ এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও তা যে বর্ধিত হবে তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষএবা। আর এর জেরেই দেশ আটকে পড়েছেন বহু বিদেশি। এই বিদেশিদের মধ্যে আছেন বহু বাংলাদেশিও। আর লকডাউনের মধ্যেই এদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হল।

বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত
এর আগে লকডাউনের জেরে দেশে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত। ১৩ এপ্রিল এক বিজ্ঞপ্তি জারি করে আবশ্যিক ভিসার সঙ্গে ই-ভিসার মেয়াদ একই ভাবে বাড়ানোর ঘোষণা করেছিল মোদী সরকার।

কবে কোথা থেকে বিমান ছাড়বে?
জানা গিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ মে কলকাতা, ২ মে দিল্লি এবং ৩ মে মুম্বাই থেকে বাংলাদেশের যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনবে। ৩২২ জনকে এভাবে দেশে ফেরানো হবে আপাতত। ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য জেনে নিয়ে আগ্রহী যাত্রীদের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

কতজন বাংলাদেশি ফিরছেন?
ভারতের চেন্নাই থেকে ৫ টি ফ্লাইটে ১৯ শিশু সহ ৮৩৩ জন এবং দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১ শিশুসহ মোট ১৬৩ জনসহ সব মিলিয়ে ৯৯৬ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। এছাড়া শ'দুয়েক বাংলাদেশি সড়ক পথে নিজেদের দেশে ফিরেছেন।

বাকি বিদেশিরাও ফিরছেন তাদের দেশে
বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানের বেশ কিছু শিক্ষার্থী ফিরে গেছেন নিজেদের দেশে। তবে ভারত বিশেষ করে দিল্লি হয়ে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি বিদেশি ভারত ছেড়ে গেছেন। এদের অধিকাংশই ইউরোপের নাগরিক।












Click it and Unblock the Notifications