ফের বিতর্কে বাংলাদেশি গায়ক নোবেল, সকলকে চমকে দিয়ে কী জানালেন তাঁর স্ত্রী
ফের বিতর্কে বাংলাদেশি গায়ক নোবেল, সকলকে চমকে দিয়ে কী জানালেন তাঁর স্ত্রী
ফের বিতর্কে জি বাংলা খ্যাত বাংলাদেশি গায়ক নোবেল। নতুন করে গায়কের অস্বস্তি বাড়িয়ে দিলেন তাঁর স্ত্রী। নোবেল নিজে বাবা হতে চলেছেন বলে দাবি করেছেন। এদিকে তাঁর স্ত্রী দাবি করেছেন তিনি অন্তঃসত্ত্বা নন। নোবেল তাঁকে না জানিয়েই সোশ্যাল মিডিয়ায় এইসব কথা লিখেছেন। এই নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই শোনা গিয়েছিল মানসিক চিকিৎসা কেন্দ্রে রয়েছেন গায়ক নোবেল।

বাবা হতে চলেছি
গত ২৮ জুন নোবেল তাঁর ফেসবুক পেজে জানান তিনি বাবা হতে চলেছেন। তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ অন্তঃসত্ত্বা বলে জানিয়েছিলেন নোবেল। বাংলাদেশি সঙ্গীত শিল্পীর এই পোস্টের পরেই নেটিজেনরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আনন্দের খবর, সুখবর বলে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল। নোবেলের অনুগামীরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

বিতর্ক বাঁধালেন স্ত্রী
নোবেল সুখবর জানানোর ২ দিন পরেই তাঁর স্ত্রী সোশ্যাস িমডিয়ায় যা পোস্ট করেছিলেন তাতে চমকে উঠেছেন সকলে। সালসাবিল মাহমুদ দাবি করেছেন তিনি অন্তঃসত্ত্বা নন। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে। নোবেলের স্ত্রী দাবি করেছেন এমন পোস্ট নোবেল তাঁকে না জানিয়েই করেছেন। নোবেলের ফেসবুক পোস্টের স্টেটাস দেখেই তিনি জানতে পারলেন তিনি মা হতে চলেছেন।

মানসিক হাসপাতলে নোবেল
কয়েকদিন আগে বাংলাদেশে ভাইরাল হয়েছিল একটি ছবি। তাতে নোবেলকে একটি মানসিক হাসপাতালে দেখা গিয়েছিল। যদিও তাঁর বাবা দাবি করেছিলেন তাঁর ছেলে মানসিক হাসপাতালে নেই। তিনি সেখানে গান গাইতে গিয়েছিলেন। সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। যদিও তাতে জল্পনা কিছু কমেনি। কারণ ভারতের জি বাংলার সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেখানে ফিরে গিয়ে নোবেল বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছিল।

স্ত্রীর সঙ্গে অশান্তি
এমনকী সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গেও অশান্তি তৈরি হয়েছিল নোবেলের। এই নিয়ে তোলপাড় শুরু হয়। যদিও পরে নোবেলের স্ত্রী তাঁকে পরে মেনে নিয়েছিলেন। এই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল নোবেলকে নিয়ে। ভারত থেকে যাওয়ার পরেই একের পর এক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছিল সেখানে।
ছবি সৌজন্য:ফেসবুক












Click it and Unblock the Notifications